দুরন্ত প্রতিবেদন : শিলিগুড়ি শহরের পেট ফুঁড়ে আজও বয়ে চলে মহানন্দা। এই নদী অনেক গোপন ষড়যন্ত্রের সাক্ষী। মহানন্দা পাড়ের ৩ নম্বর ওয়ার্ডে এক অদ্ভুত হাওয়া কাজ করে। এখানে উঠে আসা নেতারা অনেকটা ডালপালা ছড়িয়ে একক আধিপত্যের বিচিত্র ভূমি রচনা করেন। যে কারণে দীর্ঘ সময় জুড়ে রামভজন মাহাতোর বিকল্প গড়ে উঠতে পারেনি। বাম থেকে তৃণমূল জমানায় তিনিই ছিলেন সর্বেসর্বা। আপাতত রামভজন মাহাতো রাজনৈতিকভাবে ‘আহত’।
মহানন্দা পাড়ের ৩ নম্বর ওয়ার্ডে এক অদ্ভুত হাওয়া কাজ করে। এখানে উঠে আসা নেতারা অনেকটা ডালপালা ছড়িয়ে একক আধিপত্যের বিচিত্র ভূমি রচনা করেন। যে কারণে দীর্ঘ সময় জুড়ে রামভজন মাহাতোর বিকল্প গড়ে উঠতে পারেনি।
এই অবকাশে বিজেপি নেতা হিসেবে ৩ নম্বর ওয়ার্ডে তেড়েফুঁড়ে উঠেছেন অপেক্ষাকৃত তরুণ বিনোদ গুপ্তা। বিজেপি কর্মীরাই আড়ালে আবডালে জানান, বিনোদের শরীরেও সেই অদ্ভুত হাওয়ার স্পর্শ আছে। যে কারণে শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির নেতারা ৩ নম্বরে ‘মুখ’ খুঁজতে গিয়ে একা বিনোদকেই খুঁজে পান, বাকি সব ছায়ারা ঘুরে বেড়ায়। সেই ছায়াদের গোপন ইচ্ছে কাজ করে রাজার আসনে বসার কিন্তু আত্মবিশ্বাস টলমল।

একসময় ৩ নম্বর ওয়ার্ডে শ্যাম সুন্দর সিংয়ের যথেষ্ট প্রভাব ছিল। ২০১৫ সালে তিনিই ছিলেন এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী। পরবর্তীতে তৃণমূলে গিয়ে আবার বিজেপিতে ফিরে এসেছেন বটে, কিন্তু পায়ের তলার মাটি ততটা শক্ত করে উঠতে পারেননি। কিন্তু ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ এলাকার ভোট যে শ্যামের কব্জায়, সেই কথা স্বীকার করেন রাজনৈতিক অনেক কর্মীরাই। ফলে দলের মধ্যে বিনোদ গুপ্তার বিকল্প হয়ে ওঠার মতো ক্ষমতা একমাত্র শ্যামসুন্দর সিং-ই রাখেন আপাতত। শ্যামকেই ৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর করা হয়েছিল। শোনা যাচ্ছে, সেই পদ থাকছে না। পরিবর্তে ওই দায়িত্ব পেতে চলেছেন বিনোদ ঘনিষ্ঠ অচিন্ত্য সিনহা। শ্যামসুন্দর ২০১৪ সালের পর থেকে বিজেপির বিভিন্ন দায়িত্ব সামলেছেন। এখনও বস্তি উন্নয়ন সেলের জেলা আহ্বায়ক। টানা প্রায় ১ বছর ধরে সেই দায়িত্ব পালন করে চলেছেন। একসময় তিনি ওয়ার্ডের সভাপতিও ছিলেন। শ্যামের সাফ কথা,‘বিজেপি নেতৃত্বরা যদি ওয়ার্ডে এসে সার্ভে করে দেখেন, তবে যোগ্য প্রার্থীর সন্ধান পেয়ে যাবেন।’

বিনোদ গুপ্তাও ২০১৪ সালের দিক থেকেই বিজেপি কর্মী। ২০১৭ সালে যুব মোর্চা সম্পাদক। পরবর্তীতে শক্তিকেন্দ্র প্রমুখ। এবং শেষে মণ্ডল সভাপতি। কিন্তু এই ছোট ছোট দায়িত্বগুলিকে বিনোদ দারুন কাজে লাগিয়েছেন। ধীরে ধীরে নিজের প্রভাব বাড়িয়েছেন এলাকায়। ২০২২ সালে মণ্ডল সভাপতি হওয়ার পর থেকে ৩ নম্বর ওয়ার্ডে নিজের উপস্থিতি ভীষণই দৃশ্যমান করে তোলেন। বড় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজেকে আরও ওজনদার করার চেষ্টা এখনও চালিয়ে যান। প্রাক্তন জেলা সভাপতি আনন্দময় বর্মনের ঘনিষ্ঠ হিসেবে যেমন পরিচিত ছিলেন, তেমনি মন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গেও সম্পর্ক শক্তপোক্ত। দল থেকে ওয়ার্ড, সর্বত্র দাপটের সঙ্গে দাপিয়ে চলায় বিনোদের বিকল্প ৩ নম্বর ওয়ার্ডে আপাতত নেই। ৩ নম্বর রোষ্টারে যদি পুরভোট হয়, তবে শিলিগুড়ির এই ওয়ার্ড মহিলা হতে পারে। বিনোদ সেই ব্যাপারেও সচেতন। সেই ক্ষেত্রে নিজের স্ত্রী সুমিত্রা গুপ্তাকে যাতে ভোটের ময়দানে নামিয়ে দিতে পারেন, তারও প্রস্তুতি নাকি চূড়ান্ত। ফলে বিনোদ চোখ কান খোলা রেখে দাপিয়ে রাজনীতি করার ছেলে। একমাত্র চ্যালেঞ্জের জায়গায় রয়েছেন শ্যামসুন্দর।
বিনোদ গুপ্তা ২০১৪ সালের দিক থেকেই বিজেপি কর্মী। ২০১৭ সালে যুব মোর্চা সম্পাদক। পরবর্তীতে শক্তিকেন্দ্র প্রমুখ এবং শেষে মণ্ডল সভাপতি। কিন্তু এই ছোট ছোট দায়িত্বগুলিকে বিনোদ দারুন কাজে লাগিয়েছেন। ধীরে ধীরে নিজের প্রভাব বাড়িয়েছেন এলাকায়। ২০২২ সালে মণ্ডল সভাপতি হওয়ার পর থেকে ৩ নম্বর ওয়ার্ডে নিজের উপস্থিতি ভীষণই দৃশ্যমান করে তোলেন। বড় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নিজেকে আরও ওজনদার করার চেষ্টা এখনও চালিয়ে যান।
শোনা যাচ্ছে, শ্যামসুন্দরকে ওয়ার্ড কো-অর্ডিনেটর থেকে সরিয়ে সেখানে অচিন্ত্য সিনহাকে নিয়ে আসা হবে। ফলে ওয়ার্ডে অচিন্ত্য নতুন আরেকটি মুখ হয়ে উঠবেন নিঃসন্দেহে। তবে হাতে সময় কম। অচিন্ত্যও ২০১৪ সালের কিছু আগে থেকে বিজেপিতে। যুব মোর্চার সম্পাদক থেকে হিন্দু জাগরণ মহামঞ্চের সহসভাপতি। ১ নম্বর মণ্ডলের সহ সভাপতি তিনি। ১ নম্বর ওয়ার্ডের ইনচার্জের দায়িত্বও পালন করেছেন। অর্থ্যাৎ অচিন্ত্যর মধ্যে সম্ভাবনা আছে। দলের প্রয়োজন হলে যে সবরকম চ্যালেঞ্জ নিতে তৈরি, সে কথা অচিন্ত্য অকপটে স্বীকার করতেও দ্বিধা করেননি।


এই পরিস্থিতিতে ওয়ার্ডে আরেকজন তরুণ নেতার কথা না বললেই নয়। বাপী দে। তিনিও ১ নম্বর মণ্ডলের সহ সভাপতি। অনেকদিনের রাজনৈতিক নেতা। বাম ও বিজেপির মতো সংগঠন করার দক্ষতা রয়েছে। বাপী দে কখনই কাউন্সিলর হবার দৌড়ে থাকতে নারাজ। তবে আত্মপ্রত্যয় যথেষ্ট আছে। অবাঙালি ওয়ার্ড হিসেবে পরিচিত ৩ নম্বর ওয়ার্ডে এখনও অন্তত ৩০ শতাংশের বেশি বাঙালি ভোটার রয়েছে। এই বাঙালি ভোটারদের মধ্যে বাপী দে’র প্রভাব অনেকটাই। সেই জায়গা থেকে বাপীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও আছে ৩ নম্বর ওয়ার্ডে। কোনও বিশেষ পরিস্থিতিতে বাপী দে’র মতো মুখকে দলের অনেকটাই কাজে লাগতে পারে বলে মনে করেন নাগরিকরা।
এই রাজনৈতিক সমীকরণে দল ঠিক কোন্ কৌশলে ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী নির্বাচন করে, সেই দিকে আমাদের তাকিয়ে ছাড়া গত্যন্তর নেই।

শিলিগুড়ি ৩ নম্বর ওয়ার্ডে কাকে কাউন্সিলরের টিকিট দেবে দল ? বিগত বছরের বিজেপি প্রার্থী ছিলেন শ্যামসুন্দর সিং। শুরুতে ওয়ার্ড কো-অর্ডিনেটরও তিনিই। সেখানে নিয়ে আসা হবে অচিন্ত্য সিনহাকে। তবে সবাইকে ছাপিয়ে বিনোদ গুপ্তার দাপট এখানে আলাদাই। ফলে বিনোদই কি ৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিত প্রার্থী? আপনিও মতামত দিন কমেন্ট বক্সে।












