দুরন্ত প্রতিবেদন : কো-অর্ডিনেটর হয়ে অনেকেই নিজেকে কাউন্সিলর ভাবতে শুরু করেছেন। অথচ নিজের ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি নিয়ে ন্যুনতম ভাবনাচিন্তা বিগত ৫ মাসে করে উঠতে পারেননি। অর্থ্যাৎ পরিকল্পনার অভাব। স্বপ্ন নেই। তাই কো-অর্ডিনেটররা সাবধান। রাজ্যের নির্দেশে ওইসব অকর্মণ্য কো-অর্ডিনেটরদের ছেঁটে ফেলা হতে পারে। কিংবা কাউন্সিলর হবার যে স্বপ্ন তাঁরা দেখছেন, তা চিরতরে হারিয়ে যেতে পারে। কারণ প্রতিটি ওয়ার্ডে নজরদারি শুরু হবে শিগগিরই। ইতিমধ্যে বুধবার রাতে দেখা গেল শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল আচমকা নবগঠিত ৫০ নম্বর ওয়ার্ডে গিয়েছেন। সেখানে ওয়ার্ড কমিটি থেকে বিজেপি নেতৃত্বদের সঙ্গে আলোচনা করছেন। দুদিন আগেই তিনি কলকাতা ছিলেন। ফিরে এসেই তাঁর এই ওয়ার্ড পরিদর্শনের পেছনে অন্য রহস্য রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ৫ মাস আগে ৪৭টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করে বিজেপি। সম্প্রতি ওয়ার্ড বেড়ে হয়েছে ৬৩টি। ফলে ১৬টি ওয়ার্ডে নতুন কো-অর্ডিনেটর নিয়োগ করতে হবে। এর জন্য নির্দিষ্ট ওয়ার্ড সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরী দলের। মনে করা হচ্ছে, এই কারণেও জেলা সভাপতি নবগঠিত ওয়ার্ডগুলিতে পরিদর্শন শুরু করেছেন। আবার বিজেপির জেলাস্তরের দু’জন নেতা জানালেন, সভাপতি অন্যান্য ওয়ার্ডেও যাবেন নিয়মিত ভাবে। এতে মনে করা হচ্ছে, কো-অর্ডিনেটরদের মার্কসশিটও তৈরির কাজ শুরু হয়েছে। সেকারণেই কো-অর্ডিনেটরদের সিরিয়াস হওয়ার সময় এসেছে। ওয়ার্ড পরিচালনার মতো যোগ্যতা আছে কিনা সেই পরীক্ষায় পাশ না করলে যতই কো-অর্ডিনেটর হন না কেন, পুরভোটে টিকিট পাওয়া দুষ্কর হয়ে পড়বে।
বুধবার রাতে দেখা গেল শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল আচমকা নবগঠিত ৫০ নম্বর ওয়ার্ডে গিয়েছেন। সেখানে ওয়ার্ড কমিটি থেকে বিজেপি নেতৃত্বদের সঙ্গে আলোচনা করছেন। দুদিন আগেই তিনি কলকাতা ছিলেন। ফিরে এসেই তাঁর এই ওয়ার্ড পরিদর্শনের পেছনে অন্য রহস্য রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
এদিন সকালে জেলা সভাপতিকে ‘সাতদিন.in’ এর তরফে ফোন করে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি ইন্সপেক্টরের ভূমিকাতেই ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরা শুরু করলেন? অরুণ মণ্ডল জানালেন,‘দল আমাকে জেলা সভাপতির পদে বসিয়েছে। এই জেলায় দলের অভিভাবকত্ব করার সুযোগ দিয়েছে। আমি সেই দায়িত্ববোধ থেকেই সংগঠনের কাজ করতে ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি।’
এদিকে আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, জেলা সভাপতি অরুণ মণ্ডল কলকাতা থেকে ফিরেই প্রথম যে কাজটি করেছেন, তা হল জেলা ওবিসি মোর্চার সম্পাদক সঞ্জয় বিশ্বাসকে বহিষ্কার। এতবড় সিদ্ধান্ত নিয়েছেন মানে নিশ্চিতভাবে রাজ্যের পুরো অনুমতি রয়েছে। ফলে এমন সময়ে ওয়ার্ডে ওয়ার্ডে জেলা সভাপতির পরিদর্শন কিন্তু খুব সাধারণ বিষয় নয়। অনেক সমীকরণ রয়েছে এই ওয়ার্ড পরিদর্শনের মধ্যে।
জেলা সভাপতি অরুণ মণ্ডল কলকাতা থেকে ফিরেই প্রথম যে কাজটি করেছেন, তা হল জেলা ওবিসি মোর্চার সম্পাদক সঞ্জয় বিশ্বাসকে বহিষ্কার। এতবড় সিদ্ধান্ত নিয়েছেন মানে নিশ্চিতভাবে রাজ্যের পুরো অনুমতি রয়েছে। ফলে এমন সময়ে ওয়ার্ডে ওয়ার্ডে জেলা সভাপতির পরিদর্শন কিন্তু খুব সাধারণ বিষয় নয়। অনেক সমীকরণ রয়েছে এই ওয়ার্ড পরিদর্শনের মধ্যে।













1 comment
Bapan Sarkar
একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি এবং জেলা সভাপতি অরুন মন্ডল মহাশয়। কারণ অনেকএ মন্ডল এর কিছু দায়িত্ব পেয়ে নিজেকে পিএম ভাবছে।