দুরন্ত প্রতিবেদন : রাজ্যে নতুন সরকার আসতেই সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের অরুণ ঘোষ। অথচ টিম লিডারকে অনুসরণ করে নিজেদের পদ থেকে কিন্তু ইস্তফা দেননি সহকারী সভাধিপতি রোমা রেশমী এক্কা কিংবা শিক্ষা কর্মাধ্যক্ষ ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়। এমনকি ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, খাদ্য কর্মাধ্যক্ষ কুমুদিনী বরাইক কিংবা জ্যোতি তিরকিরাও পদত্যাগ করেননি। বরং তাঁরা অনেকেই প্রায় নিয়মিত দপ্তর করছেন। উল্টে রোমা ও ক্যাপ্টেন তৃণমূল দল থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। কিন্তু বিষয়টি কোনও পক্ষ থেকেই ফলাও করে জানানো হয়নি। রোমা রেশমী কিংবা নলিনী রঞ্জন ইস্তফা দিয়ে বিজেপির সঙ্গে একটা সখ্যতা রেখে চলছেন। অন্যদিকে তৃণমূলকেও কড়া ভাবে জানিয়ে দেননি যে ওই দলে আর নেই। অনেকটা গাছেরও খাবো, তলারও কুড়োব গোছের খেলা চলছে।


আর এই সুযোগে মহকুমা পরিষদে যাদের সংখ্যাগরিষ্ঠতা নেই সেই বিজেপির একমাত্র সদস্য এখন কার্যত অলিখিত সভাধিপতির মতো করে চুটিয়ে ক্ষমতা উপভোগ করছেন। অথচ এসবের বিরোধিতা করার মতো কেউ নেই। এমনকি প্রশাসনের তরফেও সভাধিপতির শূন্যপদ পূরণ নিয়ে কোনও সক্রিয়তা দেখানো হচ্ছে না। কিন্তু এই পরিস্থিতিতে রোমা কিংবা ক্যাপ্টেনরা ঠিক কী করতে চাইছেন? তার কিন্তু সঠিক দিশা এখনও পাওয়া যায়নি। তবে এই সময়ে দাঁড়িয়ে এইসব সদস্যরা যেহেতু চুটিয়ে মহকুমা পরিষদের দায়িত্বে রয়ে গেছেন এবং বিজেপির তরফে কোনও বিরক্ত পর্যন্ত করা হচ্ছে না, তাতে পরিষ্কার কোথাও একটা আঁতাত নিশ্চিতভাবে হয়েছে। তবে তাঁদের হাবভাবে মনে করা হচ্ছে, তৃণমূলে আর থাকবেন না।
হাবভাবে মনে করা হচ্ছে, তৃণমূলে আর থাকবেন না। আপাতত বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরি করে রাখছেন। কিন্তু বিজেপির ভাবমূর্তি বেশি খারাপ হয়ে গেলে এরা সবাই কংগ্রেসে ঢুকে যাবার দিকেই আগ্রহ দেখাচ্ছেন বেশি।
আপাতত বিজেপির সঙ্গে সম্পর্ক তৈরি করে রাখছেন। কিন্তু বিজেপির ভাবমূর্তি বেশি খারাপ হয়ে গেলে এরা সবাই কংগ্রেসে ঢুকে যাবার দিকেই আগ্রহ দেখাচ্ছেন বেশি। কিন্তু বামেরা যদি ছুঁৎমার্গ ভুলে দলের দরজা কিছুটা খুলে দেয়, তবে জ্যোতি তিরকির মতো নেত্রীরা কিন্তু পুনরায় সিপিএমে ফিরে আসবেন বলেই মনে করা হচ্ছে। অন্তত তেমন আভাসই পাওয়া গেছে।
এসব বিষয়ে রোমা রেশমী এক্কা থেকে জ্যোতি তিরকি কেউই সোজাসুজি কোনও মন্তব্যই করছেন না এখন। সবটাই সময়ের অপেক্ষা।













1 comment
Md Akhtar Hussain
TMC jindabad