দার্জিলিং, শিলিগুড়ি

‌গোপাল লামা ফিরতেই ঢল পাহাড়বাসীর

মার্চ 12, 2024

দুরন্ত প্রতিবেদন

দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন গোপাল লামা। প্রাক্তন প্রশাসনিক কর্তা। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (‌বিজিপিএম)‌ এর উপদেষ্টা। প্রার্থী ঘোষণার সময় ছিলেন কলকাতা। এদিন বিমানে বাগডোগরায় নামতেই অর্ভ্যর্থনা জানাতে গোটা পাহাড় নেমে এল। কাতারে কাতারে মানুষের অভিবাদনে মুগ্ধ হয়ে গেলেন মাটির মানুষ বলে পরিচিত গোপাল লামা।

একটু ছুঁতে। বাগডোগরা বিমানবন্দরে। ছবি:‌ সাতদিন

অনীত থাপা বললেন,‘‌আমরা নির্বাচনের মাঠে নেমে পড়লাম। প্রচারের কাজ আমরা প্রথম থেকেই শুরু করব। আমাদের দলের উপদেষ্টা গোপাল লামা স্যার। তাঁর জয় নিশ্চিত। গোপাল লামাকে জেতানো প্রত্যেক পঞ্চায়েত সদস্য, বিধানসভা সদস্য, দলের নেতা ও কর্মীর দায়িত্ব।’‌

গোপাল লামা বহু লড়াই করে উঠে আসা একজন গোর্খা ব্যক্তিত্ব। পাহাড়েই লেখাপড়া। শুরুতে শিক্ষকতা। পরে ডব্লিউবিসিএস পাস করে বিডিও। ছিলেন শিলিগুড়ি মহকুমার এসডিও। পরবর্তীতে পর্যটন বিভাগের উত্তরবঙ্গের জয়েন্ট ডিরেক্টর ছিলেন। শেষে জিটিএ’‌র ওএসডি পদে ছিলেন।

তৃণমূলের দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামা। ছবি:‌ সাতদিন

প্রশাসনিক কর্তা হলেও মানুষের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ এবং হৃদ্যতা। নিজের ব্যবহারেই সমতলেরও মন জিতেছিলেন। আজও গোপাল লামা শিলিগুড়ির বহু অনুষ্ঠানে ডাক পান একজন সমাজসেবী হিসেবে। অথচ এই কাজ তিনি ব্যক্তিগত স্বার্থে কখনও ব্যবহার করেননি।

প্রার্থী গোপাল লামাকে অভ্যর্থনা জানাচ্ছেন দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। ছবি:‌ সাতদিন

Leave the first comment