দুরন্ত প্রতিবেদন : উত্তরবঙ্গে প্রথমবার মহামিছিলে হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩ নভেম্বর বেলা ১২টায় শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এই মহামিছিল শুরু হবে। শেষ হবে এয়ারভিউ মোড়ে। দেশজুড়ে যেভাবে এসআইআরকে ঘিরে বিজেপির বিরুদ্ধে আন্দোলন ঘনীভূত হচ্ছে, নির্বাচন কমিশনকে কার্যত ‘দেশবিরোধী’ বানিয়ে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পাল্টা আন্দোলন ছাড়া আর পথ নেই বিজেপির। ফলে গোটা দেশেই বিরোধীদের কোণঠাসা করতে পাল্টা আন্দোলনের নকশা তৈরি করে ফেলেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রথমবার মহামিছিল করতে চলেছেন শুভেন্দু অধিকারী। যেখানে উত্তরবঙ্গের ৮ জেলার বিজেপি নেতাকর্মীরা জমায়েত হবেন সেদিন। ঐতিহাসিক মিছিলে পা মেলাবেন ৯ সাংগঠনিক জেলা বিজেপির নেতাকর্মীরা। বাঘাযতীন পার্কে জমায়েতের পর মুখ্যমন্ত্রী মিছিলের উদ্দেশ্য নিয়ে বক্তব্যও রাখবেন। এই মিছিল আয়োজনের ক্ষেত্রে কোনওরকম খামতি যাতে না থাকে তার জন্য মঙ্গলবার বিজেপির ৯ সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল শিলিগুড়ি জেলা বিজেপির কার্যালয়ে।



বুধবার থেকেই মণ্ডল ভিত্তিক প্রচার কর্মসূচি শুরু হতে চলেছে। শিলিগুড়ি জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল জানান,‘এই মিছিল গণতান্ত্রিক আন্দোলন বাঁচানোর জন্য এবং অরাজকতা হটানোর জন্য। বিভিন্ন রাজনৈতিক দলগুলি সরাসরি প্রতিটি নির্বাচনে পরাজিত হয়েও লোকসভা, বিধানসভা থেকে স্থানীয় স্তরে গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত হেনে দেশের অভ্যন্তরে অরাজকতামূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। পরিকল্পিতভাবে সংসদ, সংবিধান এবং সুপ্রিম কোর্টের ওপর নিশানা করছে। এগুলো দেশবিরোধী কার্যকলাপ। এর জবাব দেওয়ার জন্যই আগামী ৩ নভেম্বর শিলিগুড়িতে মহামিছিলের আয়োজন করা হচ্ছে। এসআইআর-এর সমর্থনে এবং নির্বাচন কমিশনের ওপর আক্রমণের প্রতিবাদে এই এই মিছিল অন্য সব মিছিলের থেকে আলাদা হবে। পৃথিবীর সর্ববৃহৎ দল গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে শক্তি প্রদর্শন করবে।’
উত্তরবঙ্গে প্রথমবার মহামিছিলে হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩ নভেম্বর বেলা ১২টায় শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এই মহামিছিল শুরু হবে। শেষ হবে এয়ারভিউ মোড়ে। এসআইআর-এর সমর্থনে এবং নির্বাচন কমিশনের ওপর আক্রমণের প্রতিবাদে। পৃথিবীর সর্ববৃহৎ দল গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে শক্তি প্রদর্শন করবে।’
দলীয় সূত্রে জানা গেছে, অন্ততপক্ষে ১০ হাজার মানুষের মিছিল তো এমনিতেই হবে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এদিনের বৈঠকে অরুণ মণ্ডল ছাড়াও শিলিগুড়ি বিভাগের যুগ্ম আহ্বায়ক রাজু সাহা, সঞ্জয় চক্রবর্তী, বাপী গোস্বামী সহ সব জেলার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।












