খবরাখবর, রাজনীতি, শিলিগুড়ি

বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক সুবর্ণা, পাল্টা বোমা প্রদীপ চৌধুরীর

মে 29, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ রাজ্যে বিজেপি সরকার গঠনের এক মাসও পূর্ণ হয়নি। তারই মধ্যে শিলিগুড়ির এক জেলা বিজেপির নেতার বিরুদ্ধে দোকান-‌বাড়ি দখলের অভিযোগ তুলে সপরিবারে সাংবাদিক সম্মেলন করলেন সুবর্ণা সাহা। যে দোকান নিয়ে অভিযোগ, সেটি সুবর্ণার মা স্বপ্না সাহার নামেই ছিল বলেই দাবি। স্বপ্না সাহার মৃত্যুর পর ওই সম্পত্তি শ্যামল সাহা ও তিন মেয়ের নামে রয়েছে বলে দাবি সুবর্ণার। অনুনয় বিনুনয় করে প্রধাননগরের সেই দোকান নাকি ভাড়ায় নেন ২০১২ সালে। ২০১৮সাল পর্যন্ত ভাড়াও মিটিয়েছেন। এরই মধ্যে ওই দোকান ও জমি জাল দলিল করে নিজেদের কব্জায় নিয়ে নেন। আরও অভিযোগ, সেই দোকান দেখিয়েই ব্যাংক থেকে ৯৮ লক্ষ টাকা ঋণও করেন। পরে সেই টাকা মেটাতে না পারলে ব্যাংক নিলাম করতে আসে। সুবর্ণা সাহা এদিন জানান, আমরা সেই নিলাম আটকাতে ব্যাঙ্কের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিই। কিন্তু সবকিছু করেও বিগত ৮-‌৯ বছরে সম্পত্তি ফেরাতে পারিনি। এখন রাজ্যে বিজেপির সরকার। অত্যন্ত কড়া ভূমিকা নিচ্ছে। তাই মনে হয়েছে এখনই সঠিক সময় নিজেদের প্রাপ্য পেতে সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে। সুবর্ণা জানান,‘‌ইতিমধ্যে আমরা সাংসদ রাজু বিস্তা, বিজেপি বিধায়কের সরাসরি শঙ্কর অনুষ্ঠান থেকে অনেক জায়গাতেই জানিয়েছি। সকলেই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখনও আশাল আলো দেখতে পাচ্ছি না। আমরা চাই নতুন সরকার আমাদের দোকান জমি ফিরিয়ে দিক।’‌

যুযুধান শ্যামল সাহা ও প্রদীপ চৌধুরী।


এদিকে এই অভিযোগ যে বিজেপি নেতার বিরুদ্ধে সেই প্রদীপ চৌধুরি কিন্তু সম্পূর্ণ উল্টো সুরে কথা বলছেন। তিনি এদিন জানিয়েছেন, শুক্রবার তিনিও সাংবাদিক সম্মেলন করে আসল রহস্য উন্মোচন করবেন। যিনি অভিযোগ তুলেছেন যে সুবর্ণার বাবা শ্যামল সাহা ২ নম্বর ওয়ার্ড তৃণমূলের সহ সভাপতি। জবরদখল করাই তাঁদের কাজ। এতদিন সেসবই করে এসেছেন। এখন সরকার বদলাতেই আমরা যখন দখলদারদের তালিকা তৈরি করা শুরু করেছি, তখন পরিস্থিতি ঘুরিয়ে দেবার চক্রান্ত করছে। আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে। এদের জেলে ঢোকানোর জন্য সেসব যথেষ্ট।’‌ এই অভিযোগে নতুন মোড় নিয়েছে ঘটনা। আপাতত আদালতের রায়ের ওপরেই নির্ধারিত হবে কাদের নথি আসল ও কাদের জাল। উল্লেখ্য, প্রদীপ চৌধুরি বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সম্পাদক পদে আছেন।

তৃণমূল কাউন্সিলরের সঙ্গে তোলা এই ছবিই বিজেপি নেতা প্রদীপ চৌধুরীর হাতিয়ার !‌

Leave the first comment