দুরন্ত প্রতিবেদন : কোনও স্লোগান নয়। লাঠি নিয়ে বুলডোজারেও হামলা নয়। বরং হাতে হাতে রং-তুলি ধরিয়ে শিলিগুড়িতে প্রতিবাদের নতুন মাইলস্টোন তৈরি করছে ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। যে বইয়ের স্টল নিয়ে পুজোর মধ্যে চরম উত্তেজনা চলল গোটা বাংলায়। বামেরা বই বাঁচানোর ডাক দিয়ে বিশাল মিছিলে হাঁটলেন। সেই বইয়ের জন্য লড়াইয়ের ইতি টানেনি বামেরা। বরং প্রতিবাদের নতুন ভাষার জন্ম দিতে কোমড় শক্ত করছে বাম ছাত্র সংগঠন।
বইয়ের জন্য এবারে ‘প্রতিবাদী অঙ্কন প্রতিযোগিতা’র ঘোষণা করেছে SFI। দুটি বিভাগে তাঁরা আঁকা প্রতিযোগিতার জন্য নাম আহ্বান করেছে। ১০-১৬ বছর বয়সীদের জন্য বিষয় –‘ঘৃণার বিরুদ্ধে বই, অন্ধকারের বিরুদ্ধে জ্ঞান’ এবং ১৭-২৪ বছর বয়সীদের জন্য বিষয় দেওয়া হয়েছে – ‘পরাধীন ভারত থেকে স্বাধীনতার পথে – বিপ্লবীদের ভূমিকা।
বইয়ের জন্য এবারে ‘প্রতিবাদী অঙ্কন প্রতিযোগিতা’র ঘোষণা করেছে। দুটি বিভাগে তাঁরা আঁকা প্রতিযোগিতার জন্য নাম আহ্বান করেছে। ১০-১৬ বছর বয়সীদের জন্য বিষয় –‘ঘৃণার বিরুদ্ধে বই, অন্ধকারের বিরুদ্ধে জ্ঞান’ এবং ১৭-২৪ বছর বয়সীদের জন্য বিষয় দেওয়া হয়েছে – ‘পরাধীন ভারত থেকে স্বাধীনতার পথে – বিপ্লবীদের ভূমিকা।’ ১ নভেম্বর রবিবার প্রতিযোগিতা হবে। ৩০ অক্টোবরের মধ্যে প্রতিযোগিতার জন্য নাম জমা করার আবেদন জানানো হয়েছে। আঁকা প্রতিযোগিতা হবে আগামী ১ নভেম্বর রবিবার শিলিগুড়ির দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নে। সময় সকাল ১০টা।

এসএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক অঙ্কিত দে জানান,‘চিন্তা ও চেতনার জগতকে বিকশিত করতেহলে বইয়ের বিকল্প নেই। কিন্তু এখন সেই বইয়ের ওপরেই আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। এই পরিস্থিতি থেকে বই পড়া, বই কেনার সংস্কৃতিকে আমাদেরকেই বাঁচাতে হবে। তাই বইয়ের গুরুত্ব নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত করার জন্যই এই প্রতিযোগিতা। এটাও একটা আন্দোলন।’
উল্লেখ্য, আঁকার জন্য নাম জমা করতে চাইছে ৭৩৬৪০৭৮৮৭৪ নম্বরে মেসেজ/কল করলেই হবে।












