দুরন্ত প্রতিবেদন: ইচ্ছে করলেই যে কেউ আর সান্দাকফু যেতে পারবেন না। তার জন্য রীতিমত স্বাস্থ্যপরীক্ষায় পাশ করতে হবে। আগামী ডিসেম্বর মাস থেকেই চালু হতে চলেছে বিধিনিষেধ। মানেভঞ্জনে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সক্ষমতার প্রমাণ দিতে পারলেই পর্যটকরা সান্দাকফু যাওয়ার ছাড়পত্র পাবেন।
সান্দাকফু বেড়াতে গিয়ে শ্বাসকষ্ট। তারপর মৃত্যু। এমন ঘটনা প্রথম নয়। প্রায় প্রতিবছর নিয়ম করেই ঘটছে। প্রায় ১২ বাংলার এই সর্বোচ্চ শৃঙ্গে উঠলে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন অনেকেই। কিন্তু এতদিন কোনওরকম গাইডলাইন ছাড়াই সব চলছিল। ডিসেম্বর মাস থেকেই তাই পর্যটকদের জন্য বিধিনিষেধ আনতে চলেছে জিটিএ। স্বাস্থ্য পরীক্ষা করে তারপর মানেভঞ্জন থেকে পর্যটকদের সান্দাকফু যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে।
জিটিএ চিফ অ্যাডভাইজার এসপি শর্মা জানান,‘মানেভঞ্জনে বিশেষ ক্যাম্প তৈরি করা হচ্ছে। সেখানে ফর্ম রাখা থাকবে। সেই ফর্ম পূরণ করেই পর্যটকদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা হবে। ডাক্তাররা ‘ফিট সার্টিফিকেট’ দিলে তবেই সান্দাকফু যাওয়ার অনুমতি মিলবে। আবার সান্দাকফু গিয়েও যদি কোনও পর্যটক অসুস্থ হয়ে পড়েন তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে। শুধুমাত্র পর্যটকদের জন্যে রাতদিন এই অ্যাম্বুল্যান্স রাখা থাকবে মানেভঞ্জনে।
উল্লেখ্য, সান্দাকফুতে বেড়াতে গিয়ে চলতি মাসেই কলকাতার ভবানীপুরের এক বাসিন্দার মৃত্যু হয়। ছ’মাস আগেও উত্তর দিনাজপুর জেলার এক যুবকের মৃত্যু হয়েছিল। বছর দু’য়েক আগে সিঙ্গালিলা অভয়ারণ্যে পাওয়া গেছিলএক পর্যটকের দেহ। সেকারণেই এবার উঁচুস্থানে ওঠার জন্য ডাক্তারি পরীক্ষা আবশ্যক করা হচ্ছে।
স্বাস্থ্য পরীক্ষায় পাশ করলে তবেই সান্দাকফু
নভেম্বর 23, 2024

এই ক্যাটাগরির আরও খবর

‘শিক্ষারত্ন’র বিরুদ্ধে ‘ফোর-টয়েন্টি’র মামলা ! স্তব্ধ মুরালীগঞ্জ

উত্তরের সব পর্যটন সংস্থাকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা HHTDN-এর

আবার গোর্খাল্যান্ড !

বন্যপ্রাণকে পর্যটনের উপাদান করা নয়: শঙ্কর

পুজোর আগেই বেঙ্গল সাফারি পার্কে আসছে ‘বাঘিনী’

‘পথের সাথী’র নবরূপ কি ‘পর্যটন তথ্য কেন্দ্র’ ?

জিটিএ-তে ২০০ কোটির প্রকল্প বাতিল

১০০ কোটিতে সাজবে মিরিক

বিজেপি শাসনে দার্জিলিং জেলায় বিস্তাই বস্ !


