দুরন্ত প্রতিবেদন: এক প্লাটফর্ম, এক পরিকল্পনা — লক্ষ্য নিয়ে এগোতে চাইছে ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’এর নবনির্বাচিত কমিটি। শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল তাদের চতুর্থ দ্বিবার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত কুমার রায়, ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী। শনিবারেই সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি হয়েছেন রাজ বসু, সাধারণ সম্পাদক হয়েছেন তন্ময় গোস্বামী, কোঅর্ডিনেটর হয়েছেন মৃগাঙ্ক ঘোষ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রদীপ ধানুকা ও অমিত পেরিওয়াল, ভাইস প্রেসিডেন্ট হয়েছেন রাহুল রস্তোগী। এছাড়াও জয়েন্ট সেক্রেটারি জয়ন্ত মজুমদার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছেন সায়ন্তন বসু।

নতুন কমিটি গঠনের পরই নবনির্বাচিত সভাপতি রাজ বসু জানান,‘আমাদের HHTDN (হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক) এর মাধ্যমে আগামী পর্বে আমাদের মতো সমস্ত পর্যটন সংস্থাগুলির সঙ্গে MoU করে একটি প্ল্যাটফর্মে চাই। এটাই এক নম্বর প্রায়োরিটি। এখন ডাবল ইঞ্জিন সরকার চলছে। আমরা চাইব সরকারের মাধ্যমে একটি সঠিক নীতি প্রণয়ন করাতে। কারণ পর্যটন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেটর। আমরা চাইব — বাংলার যুবরা বাংলাতেই থাকুক।’
এর সঙ্গে এখানকার ক্রস বর্ডার অ্যাডভান্টেজ নিতে বিভিন্ন উৎসবের মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপাল, ভুটান, বাংলাদেশ বা তিব্বত, তাদের সাথে ক্রস বর্ডার পলিসি কী করে বিভিন্ন দেশের সঙ্গে জুড়ে দিতে পারে সেই কাজ আগামী দুই বছরের মধ্যে করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন উৎসবের মাধ্যমে আন্তর্জাতিক সংগঠনগুলির সঙ্গে ‘ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস’ নিয়ে আরও ভাল কাজ কীভাবে করা যায় সেই প্রচেষ্টার কথা বলা হয়েছে।

চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলনে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ও পর্যটন নিয়ে একটি প্লাটফর্মের কথা জানিয়েছেন। সেক্ষেত্রে তিনি উত্তরের পর্যটনের জন্য রাজ্য ও কেন্দ্রের সঙ্গে কথা বলে একটি বিশেষ জায়গা তৈরি করে দিতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
এবারে HHTDN-এর ২৪ জনের কার্যকরী কমিটি তৈরি হয়েছে। এর মধ্যে ৭ জন পুরনো এবং ৭ জন নতুন মুখ। আরও ৭ জন একদম নতুন মুখ। মোট ৭ জন আবার উপদেষ্টা মন্ডলীতে আছে। নবনির্বাচিত সম্পাদক তন্ময় গোস্বামী জানান,‘এবারের কমিটিতে একটা অদ্ভুত মিশ্রণ তৈরি হয়েছে। একটা মিশেল। যেখানে অভীজ্ঞতা ও নতুনদের উৎসাহের মেলবন্ধন রচিত হয়েছে। কাজও নতুন গতিতে চলবে বলেই আমাদের বিশ্বাস।’
TEAM-HHTDN
সভাপতি— রাজ বসু
সাধারণ সম্পাদক— তন্ময় গোস্বামী
বরিষ্ঠ সহ সভাপতি— প্রদীপ ধানুকা, অমিত পেরিয়াল
সহ সভাপতি— রাহুল রাস্তোগি
যুগ্ম সম্পাদক— জয়ন্ত মজুমদার
সহ সম্পাদক — সায়ন্তন বসু
কোষাধ্যক্ষ — দেবাশিষ চক্রবর্তী
যুগ্ম কোষাধ্যক্ষ— সায়ন চক্রবর্তী
সমন্বয়ক — মৃগাঙ্ক ঘোষ
কার্যকরী সদস্য— মলয় সরকার, তন্নিষ্ঠা রক্ষিত, সুভয় দাস, স্বরাজ বাড়ুই ও রতন সাহা পোদ্দার
উপদেষ্টা মণ্ডলী
সুরেশ পেরিয়াল, সূর্য নারায়ণ প্রধান, সন্দীপ দাস, শুভাশিস চক্রবর্তী, অভিজিৎ সেনগুপ্ত, তুষার ঘোষ ও দেবজ্যোতি রায়












