উত্তরবঙ্গ, রাজনীতি

ভিক্টরকে বহিষ্কার করল কংগ্রেস !

জুলাই 28, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ ছিলেন ফরওয়ার্ড ব্লকের জনপ্রিয় তরুণ নেতা। চাকুলিয়ার বিধায়ক হিসেবেও ছিলেন জনপ্রিয়। তবে বাম রাজনীতির পাট চুকিয়ে তিনি যোগ দেন কংগ্রেসে। এবার কংগ্রেস থেকেও বহিষ্কার করা হল প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজকে (ভিক্টর)। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এই প্রাক্তন সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। কিছুদিন আগেই ভিক্টরকে সাসপেন্ড করে কংগ্রেস। সেইসঙ্গে শো-‌কজ নোটিশও পাঠানো হয়। সেই চিঠিতেই স্পষ্ট করা হয়েছে, দলের সংবিধান ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নেতৃত্বরা সমস্ত জানেন। সেসবের পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিক্টরকে সাধারণ

সম্পাদকের পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে বহিষ্কারের চিঠি পেলে তার তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়। ভিক্টর জবাবও দেন। দলীয় সূত্রেই জানা যায়, ভিক্টর সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে শোকজ চিঠির বয়ান নিয়েই প্রশ্ন তোলেন। শেষমেশ দল বহিষ্কারের কথা ঘোষণা করে।

চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রমজ (‌ভিক্টর)‌

Leave the first comment