পর্যটন, শিলিগুড়ি

পুজোর আগেই বেঙ্গল সাফারি পার্কে আসছে ‘‌বাঘিনী’‌

জুলাই 29, 2026

দুরন্ত প্রতিবেদন:‌ আন্তর্জাতিক বাঘ দিবসে সুখবর দিচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। এই পার্কে বাঘেদের এনক্লোজারে যুক্ত হতে চলেছে নতুন এক সদস্য। আলিপুর চিড়িয়াখানা থেকে আসছে এক বাঘিনী। একটি স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগারকে খুব শিগগিরই স্থানান্তরিত করা হতে চলেছে শিলিগুড়ির এই সাফারি পার্কে। পার্ক সূত্রে জানানো হয়েছে, প্রক্রিয়া ঠিকঠাক চললে আগামী দুর্গাপুজোর আগেই বাঘিনী পা রাখবে সাফারি পার্কে। আর পর্যটকরা পুজোর ছুটিতে দর্শন করতে পারবেন এই রাজকীয় অতিথিকে।

বিশ্ব বাঘ দিবস উদযাপন বেঙ্গল সাফারি পার্কে।

জানা গেছে, ইতিমধ্যে নতুন রয়্যাল বেঙ্গল টাইগারকে বেঙ্গল সাফারি পার্কে আনার ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল জু অথরিটি। ২০১৯ সালে স্নেহাশিস নামে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে পাঠানো হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, কোনও একটি বদ্ধ পরিবেশে দীর্ঘদিন একই বংশানুক্রমের বাঘদের প্রজনন ঘটালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শুধু তাই নয়, নানারকমের জিনগত রোগও দেখা দিতে শুরু করে। সেসব সমস্যা এড়াতেই প্রাণী বিনিময় কর্মসূচি চলতে থাকে ধারাবাবিকভাবে।

বিশ্ব বাঘ দিবস উদযাপন বেঙ্গল সাফারি পার্কে। ছবি:‌ সাতদিন

Leave the first comment