দুরন্ত প্রতিবেদন : সমন পাঠক। দ্বিতীয়বার জেলা সম্পাদক নির্বাচিত হলেন। দার্জিলিং জেলা সিপিএমে। দার্জিলিং জেলার পাহাড় সমতল থেকে প্রায় ৪০৫ জন প্রতিনিধির উপস্থিতিতে সংগঠনের চুলচেরা বিশ্লেষণ হয়। এরপর শনিবার নতুন কমিটি গঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে ঠিক হয় সমন পাঠকই পুনরায় জেলা সম্পাদক হবেন। তবে এবারের কমিটি নির্বাচনের ক্ষেত্রে সিপিএম গড় আয়ু অনেকটাই কমিয়ে দিয়েছে। গড়ে ৫৩ বছর। বিগত কমিটির সময় এই বয়সের সীমা ছিল ৫৬ বছর। এবারে অধিকতর তরুণদের হাতে দলের রাশ ছাড়া হয়েছে। মূলত গোটা রাজ্যের মতো দার্জিলিং জেলাতেও ঘুরে দাঁড়ানোর লক্ষে সিপিএমের এমন সিদ্ধান্ত। এবারের জেলা কমিটিতে যারা জায়গা পেয়েছেন তাঁরা হলেন — সম্পাদক : সমন পাঠক। জেলা কমিটির সদস্য : নুরুল ইসলাম, কেবি ওয়াতার, গৌতম ঘোষ, দিলীপ সিং, ঝরেন রায়, জয় চক্রবর্তী, মুকুল সেনগুপ্ত, শীতল দত্ত, গৌতম রাজরাই, উত্তম শর্মা, স্নিগ্ধা হাজরা, মণি থাপা, গণেশ ঘোষ, ভবেন্দু আচার্য, রাজকুমার ছেত্রি, সচিন খাতি, রেজিনা চামলিং, ক্ষুদিরাম রায়, সৌরভ দাস, তাপস সরকার, বাবলু রবিদাস, সৌরাশিস রায়, প্রতাপ কুজুর, মিন্টু মজুমদার, সৌরভ সরকার, উদয়ন দাশগুপ্ত, সাগর শর্মা, নিহার বিশ্বাস, রাজু সরকার, নান্টু কুন্ডু, কিসমত তামাং, প্রসন্ন বর্মন, সুষমা লাকড়া, মৌসুমী হাজরা, দিবাকর সরকার, ইন্দু সিংহ রায়, ঝারিয়া ওরাও, কাজল পাল ও অঙ্কিত দে। বিশেষ আমন্ত্রিত সদস্য : দিবস চৌবে, ভবেশ ঘোষ।


শুক্রবার ও শনিবার (২৪-২৫ জানুয়ারি) ছিল পার্টির দার্জিলিং জেলার ২৪তম সম্মেলন। সম্মেলন শেষে ৪০ জনকে নিয়ে নতুন জেলা কমিটি গঠিত হয়। দিবস চৌবে এবং ভবেশ ঘোষকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে। বিদায়ী জেলা কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে থাকা অশোক ভট্টাচার্য এবং পরিমল ভৌমিককে সংবর্ধনা দেওয়া হয়েছে সম্মেলন মঞ্চে। এবার থেকে এই দুইজনও রাজ্য কমিটিতেই থাকছেন শুধু। সঙ্গে জীবেশ সরকারও রাজ্য কমিটির সদস্য হয়েই থাকবেন। এবারে শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে দু’দিনের যে সম্মেলন হয়, সেই সম্মেলন স্থলের নামকরণ হয়েছিল সীতারাম ইয়েচুরি নগর এবং সম্মেলন মঞ্চের নামকরণ হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চ। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদনের ওপরে বক্তব্য রেখেছেন ৭ মহিলা সহ মোট ৪৪ প্রতিনিধি। সম্মেলনের শেষ পর্বে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেছেন, ‘আমাদের সংগ্রামের কোনও শর্টকার্ট রাস্তা নেই। আমরা মতাদর্শকে মাথায় নিয়েই রাজনীতি করি। কোনও সস্তা প্রচারে ভেসে কমিউনিস্টরা কাজ করে না।’ পাশাপাশি বলেন,‘সব আন্দোলনের ফলাফলকে ভোটের মাপকাঠিতে মাপা যায় না। আন্দোলনে অনেক চড়াই উৎরাই থাকে, চূড়ান্ত সাফল্য আসার আগে অনেক ধৈর্য্য ধরে লড়াই জারি রাখতে হয়।’ একইসঙ্গে আরজি কর আন্দোলন থেকে শিক্ষা নেবার আবেদন জানিয়ে আন্দোলনকে আরও তীব্র করার ডাক দেন।
দার্জিলিং জেলা সম্মেলনে মোট ১৪টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে দার্জিলিং পার্বত্য এলাকা নিয়ে পৃথক ভাবে বিশেষ প্রস্তাব গ্রহন করা হয়েছে। সেখানে স্বায়ত্তশাসনের কথাই বলা হয়েছে। পাহাড়ে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবস্থা দিয়ে ষষ্ঠ তপশীলের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী দিনে সেই দাবিকে নিয়েই জেলায় আন্দোলন কর্মসূচি তৈরি হবে।
সিপিএম দার্জিলিং জেলা কমিটি
সম্পাদক – সমন পাঠক। জেলা কমিটির সদস্য – নুরুল ইসলাম, কেবি ওয়াতার, গৌতম ঘোষ, দিলীপ সিং, ঝরেন রায়, জয় চক্রবর্তী, মুকুল সেনগুপ্ত, শীতল দত্ত, গৌতম রাজরাই, উত্তম শর্মা, স্নিগ্ধা হাজরা, মণি থাপা, গণেশ ঘোষ, ভবেন্দু আচার্য, রাজকুমার ছেত্রি, সচিন খাতি, রেজিনা চামলিং, ক্ষুদিরাম রায়, সৌরভ দাস, তাপস সরকার, বাবলু রবিদাস, সৌরাশিস রায়, প্রতাপ কুজুর, মিন্টু মজুমদার, সৌরভ সরকার, উদয়ন দাশগুপ্ত, সাগর শর্মা, নিহার বিশ্বাস, রাজু সরকার, নান্টু কুন্ডু, কিসমত তামাং, প্রসন্ন বর্মন, সুষমা লাকড়া, মৌসুমী হাজরা, দিবাকর সরকার, ইন্দু সিংহ রায়, ঝারিয়া ওরাও, কাজল পাল ও অঙ্কিত দে। বিশেষ আমন্ত্রিত সদস্য – দিবস চৌবে, ভবেশ ঘোষ।













