দুরন্ত প্রতিবেদন : নারী শক্তির হাতেই থাকাছে দার্জিলিং জেলা তৃণমূলের (সমতল) রাশ। পাপিয়া ঘোষ দায়িত্বে থাকবেন কিনা সেটা এখনও অনিশ্চিত। তবে সম্ভাবনা বেশি জেলা সভাপতির দায়িত্বে নতুন মুখ নিয়ে আসা। ইতিমধ্যে ১৪ জুন রাজ্যের বিভিন্ন জেলার দলীয় সভাপতি ও চেয়ারম্যানদের নিয়ে বৈঠক হয়েছে কলকাতায়। শিলিগুড়ি থেকে শুধুমাত্র ডাকা হয়েছিল চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়ালকে। তার বাইরেও বেশ কয়েক তৃণমূলের নেতা নেত্রী সেদিন কলকাতায় ছিলেন। ছিলেন পরের দিনও। তাঁদের থেকে জীবনপঞ্জীও গ্রহন করেছে রাজ্য নেতারা।
একটা বিষষয় পরিস্কার শিলিগুড়ি নিয়ে তৃণমূলের রাজ্য নেতারা একটু ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গিতেই ভাবছেন। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, এবারে তাঁরা নতুন মুখ দলে নিয়ে এলেও অভীজ্ঞতাকে গুরুত্ব দেবেন। আনকোরা মুখ নিয়ে এসে এর আগে চমক দিলেও আগামী বিধানসভার আগে সেই ঝুঁকি নিতে চাইছে না দল। মনে করা হচ্ছে শিলিগুড়ির গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের কাজে অভীজ্ঞ এবং সাংগঠনিক ক্ষেত্রেও পটু এমন কাউকে খুঁজছে দল। ১৪ ও ১৫ জুনে তেমন কয়েকজন বায়োডাটা জমা করে এসেছেন। মনে করা হচ্ছে, সেই বায়োডাটা যাচাই করেই পরবর্তী জেলা সভাপতির নাম চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে শিলিগুড়িতে সভাপতি পদ না থাকায় সমস্ত ক্ষেত্রে কাজে শ্লথতা এসেছে। দলেও সেই চনমনে ভাব নেই। ফলে রাজ্যও চাইছে না খুব বেশি দেরি করতে। খুব তাড়াতাড়িই জেলা সভাপতির নাম ঘোষণা করা হবে। যোগ্য নেত্রী না পাওয়া গেলেই কোর কমিটি গড়ে আগামী বিধানসভা পর্যন্ত চালানো হতে পারে। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে যোগ্য নেত্রী সন্ধান মিলেছে।
তৃণমূলের দার্জিলিং সমতলের রাশ থাকছে মহিলার হাতেই !
জুন 18, 2025

এই ক্যাটাগরির আরও খবর

ভিক্টরকে বহিষ্কার করল কংগ্রেস !

নিট আন্দোলনে আমূল বদল মোদীর, ক্ষোভ বাড়ছে ককরোচদের

দিল্লির আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা

‘পথের সাথী’র নবরূপ কি ‘পর্যটন তথ্য কেন্দ্র’ ?

সীমান্তে শাহ, ব্রাত্য শঙ্কর, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

জিটিএ-তে ২০০ কোটির প্রকল্প বাতিল

অন্ন-বিদ্রোহ

শিলিগুড়িতে বারেবারে এসেছেন শ্যামাপ্রসাদ

১০০ কোটিতে সাজবে মিরিক


