দুরন্ত প্রতিবেদন: দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অর্থ্যাৎ অমিত শাহের ডেপুটি। এই ডেপুটিকে হারিয়েই উত্তরবঙ্গে শূন্য-দশা কাটালো রাজ্যের তৃণমূল। মুছল গতবারের আক্ষেপ। এক লহমায় গোটা রাজ্যের পরিচিত মুখ হয়ে উঠলেন জগদীশচন্দ্র বসুনিয়া। উত্তরবঙ্গের মোট ৮টি লোকসভা আসনের মধ্যে ২০১৯ সালে বিজেপি পেয়েছিল ৭টি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট ও মালদা উত্তর। আর মালদা দক্ষিণ আসনটি দখল করেছিল কংগ্রেস। তৃণমূল ছিল শূন্য। এবারে নিশীথকে হারিয়েই সেই শূন্যতা পূর্ণ করা হল। শুধু তা-ই নয়, গত বারের তুলনায় তৃণমূলের এবার প্রাপ্ত ভোটের হারও বে়ড়েছে। ২০১৯ সালের ভোটে উত্তরের আটটি আসন মিলিয়ে তৃণমূল ৩৬% শতাংশের কাছাকাছি ভোট পেলেও এবারে আরও আড়াই শতাংশ বাড়াতে পেরেছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘এটা জয় না, এটা জ্বালা মেটানো।’ বিজেপি অবশ্য এই হার মেনে নিয়েছে এবং এর কারণ খুঁজে বের করে আগামীতে আরও শক্ত লড়াইয়ের জন্য তৈরি হবে বলে জানিয়েছেন।
এই ক্যাটাগরির আরও খবর

অদ্ভুত পুনর্বিন্যাস ! সোচ্চার সিপিএম

বিজেপি হটাতে নকশালদের ‘নয়া কৌশল’

আবার গোর্খাল্যান্ড !

ভিক্টরকে বহিষ্কার করল কংগ্রেস !

সীমান্তে শাহ, ব্রাত্য শঙ্কর, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

সঞ্জয়কে ডেপুটি প্রস্তাবেই দ্বিধাবিভক্ত তৃণমূল !

রঞ্জনের রণনীতি, রণে ভঙ্গ দিলেন ৫

কেন পদত্যাগ করছেন গৌতম দেব ?

শিলিগুড়ি তৃণমূলের সংকটকালে সভাপতি কুন্তল



