দুরন্ত প্রতিবেদন: নকশালবাড়িতে চোখধাঁধানো পার্ক তৈরি হতে চলেছে। সৌজন্যে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তবে শুধু পার্কই নয়, নকশালবাড়ির গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত রাস্তা ঝা-চকচকে করে তুলেছেন ইতিমধ্যে। আরও ৭টি রাস্তা তালিকায় রেখেছেন। খুব দ্রুত সেই কাজগুলিও শুরু হবে। এলাকার প্রচুর স্কুল সাজিয়ে দিচ্ছেন। প্রাচীরে ঘিরে দিচ্ছে শ্মশান থেকে কবরস্থান। মার্কেট কমপ্লেক্সগুলিকে নতুন রূপ দেবার চেষ্টা করছেন। কিন্তু এত কাজের মাঝেও সভাধিপতি চাইছেন গ্রামেও বিনোদনের অফুরন্ত জায়গা থাকুক। গ্রামকে ছবির মতো সাজাতে নানা পরিকল্পনা হাতে নিচ্ছেন। এই পরিকল্পনার মধ্যেই রেখেছেন নকশালবাড়ি কালীবাড়িতে পার্ক তৈরি। ইতিমধ্যে মহকুমা পরিষদের তরফে পার্কের সম্পূর্ণ নকশা তৈরি করে ফেলা হয়েছে। যা শহরের পার্কগুলিকে টেক্কা দিতে পারে। সভাধিপতি অরুণ ঘোষ জানান, আমরা পঞ্চদশ অর্থকমিশন থেকে ৩৫ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব পাঠাচ্ছি। মার্চ মাসের মধ্যেই অর্থ পেয়ে যাব। এরপর পার্ক তৈরির কাজ শুরু করে দেব।’
উল্লেখ্য, শিলিগুড়ি থেকে নকশালবাড়ি ঢোকার মুখেই রয়েছে ঐহিত্যবাসী কালীমন্দির। গোটা মন্দির এলাকায় প্রায় ১০ বিঘার বেশি জমি রয়েছে। বিভিন্ন গাছগাছালিতে ভরা। মন্দিরের সম্মুখভাগের ৫ বিঘা জমি নিয়ে পার্কটির পরিকল্পনা করা হয়েছে। এর আগেই ওই জমিটি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় ১.৫ কোটি টাকায় সীমানা প্রাচীর ঘেরা হয়েছে। পাশে থাকা শ্মশান সংস্কার করা হয়েছে ২৫ লক্ষ টাকায়। এবার সেখানেই পার্কের পরিকল্পনা। নকশালবাড়ির স্থানীয় মানুষ জানান, নকশালবাড়ির চেহারা পাল্টে যাচ্ছে। পার্ক হলে এলাকার কদর কয়েকগুণ বেড়ে যাবে। মহকুমা পরিষদ সূত্রে জানা গেছে, নতুন পার্কে ফোয়ারা থেকে বিভিন্ন প্রাণীর মূর্তি, বসার জায়গা এবং শিশুদের খেলার জিনিসপত্র বসানো হবে। বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সবুজের দিকে। ফলে আগে থেকে যে গাছগুলি রয়েছে, সেগুলি না কেটেই পার্ক তৈরির কাজ শেষ করা হবে।
৩৫ লাখে মনোরম পার্ক নকশালবাড়িতে !
ফেব্রুয়ারি 13, 2025

এই ক্যাটাগরির আরও খবর

বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক সুবর্ণা, পাল্টা বোমা প্রদীপ চৌধুরীর

খোলা মাঠে চেয়ার পেতে জনতার দরবার

উত্তরে লগ্নির পরিবেশ চান শিল্পদ্যোগীরা

ফতোয়া !

উত্তরবঙ্গের উপমুখ্যমন্ত্রী হোক শঙ্কর

ভাগ্যের নির্মম পরিহাস !

মেয়র পদে থাকার ইচ্ছে নেই গৌতমের

ভাড়াটিয়া খুঁজছেন গৌতম

বিজয় মিছিলের স্থান নির্বাচনে চমক বিজেপির


