কবিতা অধিকারী : চা-বাগান বন্ধ হলে শ্রমিকদের যে কতটা দুর্গতি হয় সেটা অনুধাবন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার তাই আলিদুয়ারে দাঁড়িয়ে জেলাশাসককে নির্দেশ দেন বন্ধ চা-বাগানের শ্রমিকদের ১৫০০ টাকা করে ভাতা দিতে। সেইসঙ্গে বলেন, যাতে তারা বিনা পয়সায় বিদ্যুৎ পান। শুধু তাই নয়, এদিন প্যারেড গ্রাউন্ডের সরকারি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী চা-শ্রমিকদের জন্যও কল্পতরু হয়ে ওঠেন। জানান, সব চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেব। সেই পাট্টার সঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবারও ঘোষণা করেন এদিন। যাতে পাট্টা পাওয়া জমিতে ওই টাকা ঘর বানাতে পারেন শ্রমিকরা।
এর আগে মুখ্যমন্ত্রী চা-সুন্দরী প্রকল্প চালু করেছিলেন। সরকার থেকে চা শ্রমিকদের জন্য বাড়ি বানিয়ে দিচ্ছিলেন। কিন্তু অনেকেই আছে নিজের জায়গা ছেড়ে দূরে যেতে চাইছেন না। তাই এবার জমি ও টাকা দেওয়ায় চা-বলয়ে খুশির ঢেউ আছড়ে পড়েছে।
চা বাগানের আদিবাসী শ্রমিকদের আরেকটি সমস্যা এসটি শংসাপত্রের। অনেকেরই ওই শংসা পত্র নেই। ফলে সরকারি সুবিধা পাননা। মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, এবারে সকলকে এই সার্টিফিকেট করে দেওয়া হবে। কোনও পরিবারে একজনেরও যদি সার্টিফিকেট থাকে তবে সেটি দেখিয়ে বাকিরা করাতে পারবেন। ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর দুয়ারে সরকার হতে চলেছে। সেখানে যাতে এই সুবিধা তারা পান সেটা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বন্ধ চা-বাগানের শ্রমিকদের ১৫০০ টাকা করে ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেবে নিঃখরচায় বিদ্যুৎ
ডিসেম্বর 10, 2023

এই ক্যাটাগরির আরও খবর

ভিক্টরকে বহিষ্কার করল কংগ্রেস !

‘পথের সাথী’র নবরূপ কি ‘পর্যটন তথ্য কেন্দ্র’ ?

সীমান্তে শাহ, ব্রাত্য শঙ্কর, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

জিটিএ-তে ২০০ কোটির প্রকল্প বাতিল

অন্ন-বিদ্রোহ

খোলা মাঠে চেয়ার পেতে জনতার দরবার

উত্তরবঙ্গের উপমুখ্যমন্ত্রী হোক শঙ্কর

ভাগ্যের নির্মম পরিহাস !

এসআইআর: দার্জিলিং-কালিম্পঙে ভোটার বাদ ১.৬৩ লক্ষ


