কবিতা অধিকারী : কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বাংলার। এই পরিসংখ্যান তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন পরিস্কার বার্তা দিলেন মোদি সরকারকে। বললেন,‘১০০ দিনের টাকা দিতে হবে। নইলে আমরা বলব, টাকা দাও নইলে গদি ছাড়ো। হয় টাকা দিন, নয় বিদায় নিন। তাই প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি। আশা করছি কথা শুনবেন।’
মুখ্যমন্ত্রী এদিন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে ভাষণ দেন। সেখানে ডুয়ার্সের চা-শ্রমিক থেকে সর্বস্তরের মানুষের জন্য পরিষেবা প্রদান করতে গিয়ে বলেন,‘১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা আছে। কল্পনা করতে পারছেন! এই টাকা পেলে আরও কত মানুষের জন্য খরচ করতে পারতাম !’ তারপরেও তিনি এদিন জোরের সঙ্গে বলেন,‘শ্রমিক পরিবার যারা আছেন, আপনারা চিন্তা করবেন না। আপনাদের সাথে দিদি আছে। আমি কাজ করি। বিজেপির মতো নই, যে প্রতিশ্রুতি দিয়ে ভুলে যায়। বলেছিল সব বন্ধ বাগান খুলে দেব। তারপর ভোটের পর কিছুই করেনি। মনে আছে ? লোকসভার আগে বলেছিল ১৫ লাখ করে টাকা অ্যাকাউন্টে দেবে। এই নাটক আবার শুরু হবে। কেউ বিশ্বাস করবেন না।’
শনিবার থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাপ্য নিয়ে সুর চড়িয়েছেন। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন। ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর থাকবেন। এই তিনদিনের মধ্যে যে কোনও সময়য় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি লিখেছেন দুইদিন আগে। শনিবার জানিয়েছেন, সময় দিলে ভাল নইলে আমাদের যা করার করব। এদিন সেই সুর আরও তীব্র করলেন। এদিন জানান,‘১০০ দিনের প্রকল্পে যারা কাজ করেছেন, কেন্দ্রীয় সরকার তাদের টাকা দিচ্ছে না। যে বাংলার বাড়ি তৈরি করছিলাম, গরিব মজদুরদের জন্য, ওই টাকাও বন্ধ করে দিয়েছে। এটা ওদের টাকা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি। রাজ্যের সব ট্যাক্স তুলে কেন্দ্র নিয়ে যাচ্ছে। আগে ট্যাক্স তোলার অধিকার রাজ্যের ছিল। অথচ আমাদের ভাগের টাকা দিচ্ছে না। এজন্যই দিল্লি যাচ্ছি।’
‘হয় টাকা দিন, নয়তো বিদায় নিন’, কেন্দ্রের সরকারকে স্পষ্ট বার্তা মমতার
ডিসেম্বর 10, 2023

এই ক্যাটাগরির আরও খবর

খোলা মাঠে চেয়ার পেতে জনতার দরবার

উত্তরবঙ্গের উপমুখ্যমন্ত্রী হোক শঙ্কর

ভাগ্যের নির্মম পরিহাস !

এসআইআর: দার্জিলিং-কালিম্পঙে ভোটার বাদ ১.৬৩ লক্ষ

বোমাতঙ্ক, শিলিগুড়িতে বন্ধ পাসপোর্ট সেবা

দুগার আছেন, বোর্ড মিটিং নেই এসজেডিএ-তে, ক্ষোভ

রিচা-বরণেই স্টার মার্কস গৌতমের

বিধানসভায় শূন্য, বিধ্বস্ত এলাকায় ভারী !

দুর্যোগে কার্নিভাল কেন, কটাক্ষের জবাব মুখ্যমন্ত্রীর


