দুরন্ত প্রতিবেদন : বিজেপি কখন কাকে নেতা বানিয়ে দেবে তা নাকি বুঝতেই পারা যাবে না। শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল শহরের ভোটার তালিকায় নাম তোলার উদ্যোগ নেওয়ায় তাই জল্পনা তুঙ্গে। হঠাৎ করে গ্রামীণ এলাকার ভোটার কেন শহরের ভোটার তালিকায় নাম তুলতে উদ্যোগী হলেন? দলীয় নির্দেশ ছাড়া তো কখনই এতবড় সিদ্ধান্ত নেবেন না জেলা সভাপতি ! তাহলে কি অরুণ মণ্ডলকে শিলিগুড়ি শহরের রাজনীতির রাশ হাতে তুলে দিতে চাইছে?

অরুণ মণ্ডল শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। কিন্তু দলীয় সূত্রে খবর, গ্রামীণ এলাকা ছেড়ে শিলিগুড়ি পুর এলাকার ভোটার হতে ইতিমধ্যে আবেদন করেছেন। তারপরেই একটি বিশ্বস্ত সূত্রে খবর আসে, পুরভোটে অরুণ মণ্ডল শিলিগুড়ি থেকে প্রার্থীও হতে পারেন। শুধু তাই নয়, তাঁকেই শিলিগুড়ির মেয়র পদপ্রার্থীও করা হতে পারে। এই খবর গোটা শহরে রীতিমত আগুনের মতো ছড়িয়ে পড়েছে।
অরুণ মণ্ডল শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। কিন্তু দলীয় সূত্রে খবর, গ্রামীণ এলাকা ছেড়ে শিলিগুড়ি পুর এলাকার ভোটার হতে ইতিমধ্যে আবেদন করেছেন। তাঁকেই নাকি শিলিগুড়ির মেয়র পদপ্রার্থী করা হতে পারে। এই খবর গোটা শহরে রীতিমত আগুনের মতো ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি তৃণমূলের পুরবোর্ড গঠিত হয়েছিল। সেই হিসেবে ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারির আগেই বোর্ড গঠন করা প্রয়োজন। যদিও তার অনেক আগেই গৌতম দেব পদত্যাগ করেছেন, ফলে চাইলে সরকার যে কোনও সময় নির্বাচনের দিন ঘোষণা করতে পারে। কিন্তু যা মনে করা হচ্ছে ডিসেম্বরের মধ্যে শিলিগুড়ি পুরভোট ঘোষণা হবে না। নতুন বছরেই নিয়ে যাওয়া হবে নির্বাচনের দিনক্ষণ। আর এই বিলম্বের কারণে শহরে বিজেপির উল্লেখ্যযোগ্য মুখ তেমন নেই, যাদের ওপর ভরসা করে পুরবোর্ডের দায়িত্ব বিজেপির হাতে তুলে দেবেন। তাই শুরুতে ওয়ার্ড ভিত্তিক দলীয় কো-অর্ডিনেটর নিয়োগ করে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলরের মুখ তৈরির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেসব হচ্ছে ৪৭টি ওয়ার্ডে। এর বাইরে আরও ১৬টি ওয়ার্ড নতুন তৈরি হচ্ছে। সেখানে যেমন মুখ লাগবে, তেমনি মেয়র থেকে মেয়র পারিষদের পদের জন্যও যোগ্য নেতা তুলে আনতে হবে।

এই সব বিষয় নিয়ে যখন দলের অভ্যন্তরে কাজ চলছে, ঠিক সেই সময়ে অরুণ মণ্ডল শহরের বাসিন্দা হতে চলেছেন বলে খবর চাউড় হতেই জল্পনা তুঙ্গে ওঠে। এদিন অরুণ মণ্ডলকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি পরিষ্কার জানান,‘পার্টির যা নির্দেশ থাকবে, সেই মতোই কাজ করব। পার্টির নির্দেশের বাইরে কিছুই হবে না। এর বাইরে আপাতত কিছু বলতে চাই না।’ স্পষ্ট করে জেলা সভাপতি কিছু বলতে না চাওয়ার মধ্যেও অনেক রহস্য যে রয়েছে সেটা পরিষ্কার। যদিও এটাও যে এক প্রকার কৌশল তাও জানিয়েছেন তিনি।
তাহলে কি সত্যিই অরুণ মণ্ডল এবারে শিলিগুড়ি পুরনিগমের রাশ ধরতে আসছেন? সময় বলবে সেই কথা।












