কবিতা অধিকারী, শিলিগুড়ি : ২০২৫ সালেই সে পঁচিশ হয়েছে। অঙ্কিত দে। ভরপুর তরুণ। এই অল্প বয়সেই জায়গা করে নিল সিপিএমের দার্জিলিং জেলা কমিটিতে। শনিবার। সিপিএমের ২৪তম দার্জিলিং জেলা সম্মেলনে। ২০২১ সাল থেকে কঠিন পরিস্থিতির মধ্যেই দার্জিলিং জেলা এসএফআইয়ের সম্পাদকের পদ সামলে চলেছে অঙ্কিত। নিরহঙ্কারী, মার্জিত, বিনয়ী, নির্লোভী এক ছাত্র নেতা। দোষ বলতে শরীরে মেদ আছে। তাও সেই মেদ কমাতে খাওয়ায় পরিমিতি আনার চেষ্টা শুরু করেছে। এই ত্যাগও দলের কাজের জন্যই। নিজেকে উজার করে দেওয়ার যে তাগিদ, তাকে স্যালুট জানিয়েছে দার্জিলিং জেলা সিপিএম। আজকের সময়ে দাঁড়িয়ে এত কম বয়সী ছাত্রনেতাকে জেলা কমিটিতে জায়গা করে দেওয়াও একটি রেকর্ড।

সিপিএমের জেলা কমিটিতে জায়গা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। দিতে হয় ধৈর্যের পরীক্ষা। অভীজ্ঞতার পরীক্ষা, প্রাজ্ঞতার পরীক্ষা, রাজনৈতিক শিক্ষার পরীক্ষা। অথচ তেমন একটি জায়গা পেয়েও সংযমী অঙ্কিত। অতিশয় উচ্ছ্বাস বলে কিছু নেই। শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনের সামনে তাঁর ছবি তোলার জন্য ক্যামেরা তাক করতেই লজ্জায় জড়োসড়ো হয়ে মুখ লুকোতে ব্যস্ত হয়ে পড়ল। ‘আরে আমার ছবি নয়, সমন দার ছবি নাও। উনিই আবার সম্পাদক নির্বাচিত হয়েছেন।’ – এমন করে বলে ক্যামেরা নামানোর আবদার জুড়ে দিল। প্রচারের প্রতি যে নির্মোহ, এভাবেই অজান্তেই নিজে নিজেই প্রমাণ দিল অঙ্কিত।
গোটা রাজ্যে যখন স্কুল কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়েও এসএফআইয়ে নতুন সদস্য এনে সংগঠন বাঁচিয়ে রাখার পরীক্ষাতেও সফল অঙ্কিত। অঙ্কিত দে-ই এবারের কনিষ্ঠতম সদস্য দার্জিলিং জেলা কমিটিতে।
শিলিগুড়ি বয়েজ হাইস্কুল থেকে স্কুলের পাঠ শেষ করে পলিটেকনিকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় অঙ্কিত। সেখানেই জড়িয়ে পড়ে ছাত্র রাজনীতির সঙ্গে। ধীরে ধীরে সংগঠনের রাশ হাতে নিয়ে এই পরিবর্তিত পরিস্থিতিতে বামপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই করে চলেছে অঙ্কিত। গোটা রাজ্যে যখন স্কুল কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়েও এসএফআইয়ে নতুন সদস্য এনে সংগঠন বাঁচিয়ে রাখার পরীক্ষাতেও সফল অঙ্কিত। অঙ্কিত দে-ই এবারের কনিষ্ঠতম সদস্য দার্জিলিং জেলা কমিটিতে। এরপরে যার নামটি উল্লেখ করার মতো তার নাম ইন্দু সিংহ রায়।













