দুরন্ত প্রতিবেদন: শিলিগুড়ির ‘প্ল্যাটিনাম জুবিলি ভবন’ চেনেন ? ২০২৫ সালের ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) জাঁকজমকপূর্ণভাবে যার উদ্বোধন হয়েছে। অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না। আমরা বলছি শিলিগুড়ি পুরনিগমের নতুন অফিস ভবনের কথা। পুরসভার ৭৫তম বর্ষে ভবনটির উদ্বোধন হয় বলে মেয়র গৌতম দেব সেটির নাম রাখেন ‘প্ল্যাটিনাম জুবিলি ভবন’। নির্মম সত্যিটা হল, এই ভবন নির্মাণের কাজটি কিন্তু গৌতম দেব শুরু করেননি। করেছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। যদিও ভাবনা তারও আগের। মেয়র গঙ্গোত্রী দত্ত চেয়েছিলেন নতুন একটি ভবন গড়তে। কিন্তু তখন আর্থিক সংস্থান ছিল না। অশোক ভট্টাচার্য মেয়রের দায়িত্বে আসার পর শেষ দিকে ২কোটি টাকা বরাদ্দ করেন ভবনের জন্য। কিন্তু ভবনের কাজ শুরু করেও সেটা সম্পূর্ণ করতে পারেননি। পরে ওই পদে নির্বাচিত হন গৌতম দেব। তিনি এসে অশোকের পুরো পরিকল্পনা বাতিল করে টাকার অঙ্ক কয়েকগুণ বাড়িয়ে নতুন করে ৫ তলা অত্যাধুনিক ভবন তৈরি করে গত বছর ৩০ ডিসেম্বর উদ্বোধনও করে ফেলেন। অথচ নতুন ভবন তৈরি করে তার উদ্বোধন করতে চেয়েছিলেন অশোক ভট্টাচার্য।

এমনি ‘ভাগ্যের পরিহাস’ নতুন করে দেখতে চলেছে শিলিগুড়ি। প্রায় ৮ বছর ধরে একটি উড়ালপুলের কাজ নিয়ে বিস্তর টানাপোড়েনের পর শেষমেষ যখন উদ্বোধন হতে চলেছে, তখন মেয়রের চেয়ারে গৌতম দেব থাকলেও সেই ক্ষমতা আর নেই।
এমনি ‘ভাগ্যের পরিহাস’ নতুন করে দেখতে চলেছে শিলিগুড়ি। প্রায় ৮ বছর ধরে একটি উড়ালপুলের কাজ নিয়ে বিস্তর টানাপোড়েনের পর শেষমেষ যখন উদ্বোধন হতে চলেছে, তখন মেয়রের চেয়ারে গৌতম দেব থাকলেও সেই ক্ষমতা আর নেই।
ফলে তাঁরই চোখের সামনে নিজের দীর্ঘ পরিশ্রম ও পরিকল্পনার ফসল ‘বর্ধমান ফ্লাইওভার’ সম্ভবত উদ্বোধন করবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাও আবার চলতি মাসের ২০মে। ওইদিনই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে প্রথমবার আসছেন। তার জন্য ইতিমধ্যে পূর্ত দপ্তর ও ট্রাফিক বিভাগ ফ্লাইওভারে ট্রায়াল রানও শুরু করেছেন। শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নেতৃত্বে ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ ও পূর্ত দপ্তরের কর্তারা ফ্লাইওভার পরিদর্শন করেন। ট্রাফিকের ডিসিপি বলেন,‘আমরা রিপোর্ট তৈরি করে রাজ্য প্রশাসনকে দেব। বাকিটা তাদের কাজ।’

বর্ধমান রোডের এই ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে। এই দীর্ঘ সময়ে খরচ বেড়ে প্রায় ৭৫ কোটির উপরে এসে দাঁড়িয়েছে। বারেবারে এর উদ্বোধনের সময় ঠিক হয়েছে। কিন্তু হয়নি। অবশেষে এমন সময়ে হল, যখন রাজ্যের সরকারেরই পরিবর্তন হয়ে গেছে। যুক্তিবাদীরা আপত্তি করলেও এই ক্ষেত্রে আমি ভাগ্য শব্দটি ব্যবহার না করে বিষয়টি বোঝাতে পারছি না। অর্থ্যাৎ একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস !













2 comments
Biswajit Roy
Swattyi Bolte Ki , Ei * Saatdeen * Article E Jeta Lekha Hoyecche Seta Puropuri Original Story . Aar Lekha Gulo Swattyi Khubi Ashadharon Hoyecche, Jeigulo Prottyek Ta Words Er Inarmeaning Gulo Awesome .
Anindita Chatterjee
সত্যি একেই বলে ভাগ্যের পরিহাস। জীবন টা খুব সীমিত কখন কি হয় কেউ ভবিষ্যত বলতে পারে না। ভবিষ্যত দেয় ঈশ্বর। ঈশ্বরের বাক্যে আছে তোমার কর্ম পুরস্কার সদাপ্রভুর কাছে আছে। তাই অহংকার -অধ্যত – ব্যাভিচার এই মানুষ গুলোকে ঈশ্বর ক্ষমা করে না। 🙏