সকাল থেকেই মেঘের সঙ্গে লুকোচুরি চলছিল শৈলশহর দার্জিলিঙে। কখনও রোদ ঝলমল, কখনও আবার মেঘের দল এসে ঢেকে ফেলছিল পাহাড়ের রানির অনবদ্য রূপ। তার মধ্যেই এদিন মাঝে মাঝেই অপরূপ রূপে দেখা দিল কাঞ্চনজঙ্ঘা। ঘটনাক্রমে এদিনই দার্জিলিং পাহাড়ের বাজারগুলিতে কেনাকাটার ভিড় দেখা গেল সবচেয়ে বেশি। বেশকিছু চা-বাগানে বোনাস দেওয়ায় মানুষ বোধনে বাজারমুখী। আবার এদিনই এক ধাক্কায় দ্বিগুণ পর্যটকে গমগম করে উঠল পাহাড়। সব মিলিয়ে বোধনে দার্জিলিং যেন রীতিমত ফর্মে ফিরল। প্রকৃত অর্থে এদিন থেকেই দার্জিলিঙে পুজোর পর্যটন মরসুম শুরু হল যেন। মনে করা হচ্ছে আগামী ৩/৪ দিনে পাহাড় পর্যটকে ভরে উঠবে।
উল্লেখ্য, এবারে চা-বাগানে বোনাস দেওয়া নিয়ে এদিন পর্যন্তও সমস্যার সুরাহা হয়নি। মালিকপক্ষ কোনওমতেই বিগত বছরের সমান বোনাস দিতে নারাজ। সমতলে ১ শতাংশ কমিয়ে বোনাস রফা হলেও পাহাড়ে তাতেও আপত্তি মালিকপক্ষের। এই টানাপোড়েনে পড়ে পাহাড়ে পুজোর আনন্দই লক্ষ্য করা যাচ্ছিল না। অবশেষে এদিন জিটিএ প্রধান অনীত থাপা নরবুং চা বাগানের শ্রমিকদের বলেন,‘আপানাদের ১৯ শতাংশ হারেই বোনাস দেবে মালিকপক্ষ। যদি সেই টাকা অ্যাকাউন্টে না ঢোকে তবে আমি নিজে তার দায়িত্ব নেব।’ এরপর অনীত থাপা জানিয়ে দেন প্রয়োজনে পাহাড়ের চা শ্রমিকদের ঘরে উৎসবের আনন্দ পৌঁছে দিতে প্রয়োজনে জিটিএ ত্রাণ তহবিলের টাকায় বোনাস পরিশোধ করবে। অনীতের ঘোষণায় একেবারে বিরোধী শিবিরে থাকা হমরো পার্টির অজয় এডওয়ার্ডও স্বস্তি প্রকাশ করে বলেন,‘আজ আমি মিষ্টি ঘুম দেব। কারণ অন্তত ৫০০০ চা-শ্রমিক উৎসবের আনন্দ উপভোগ করতে পারবে।’ জিটিএ’র এই ভরসায় পাহাড়ে এমনিতেই আনন্দ ছড়াতে শুরু করেছে। অন্যদিকে অনেকেই আশঙ্কা করেছিলেন সিকিম বিপর্যয়ের পর দার্জিলিঙেও অনেক বুকিং বাতিল হওয়ায় তার প্রভাব পর্যটনেও পড়বে। তবে এদিন থেকে যেভাবে পর্যটক ঢোকা শুরু করেছে, তাতে অনেকেই আশান্বিত। দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় খান্না জানান,‘পুজোর পর্যটক ঢোকা শুরু হয়েছে। আগামী কয়েকদিনে পাহাড় গমগমে হয়ে যাবে।’
বোধনে ‘ফুল চার্মিং’ দার্জিলিং
অক্টোবর 22, 2023

এই ক্যাটাগরির আরও খবর

বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক সুবর্ণা, পাল্টা বোমা প্রদীপ চৌধুরীর

খোলা মাঠে চেয়ার পেতে জনতার দরবার

ফতোয়া !

উত্তরবঙ্গের উপমুখ্যমন্ত্রী হোক শঙ্কর

ভাগ্যের নির্মম পরিহাস !

বিজেপি শাসনে দার্জিলিং জেলায় বিস্তাই বস্ !

মেয়র পদে থাকার ইচ্ছে নেই গৌতমের

ভাড়াটিয়া খুঁজছেন গৌতম

বিজয় মিছিলের স্থান নির্বাচনে চমক বিজেপির


