ছাঙ্গু ও নাথুলায় যাবার জন্য গাড়ির পারমিট দেওয়া শুরু হয়েছিল মঙ্গলবার থেকে। ওইদিনই শেষবেলায় মরসুমের প্রথম তুষারপাত হয় সিকিমে। যদিও ব্যাপকভাবে তুষারপাত হয়নি। তার রেশ এসে পড়েছে উত্তরের পাহাড়েও। দার্জিলিঙে এদিন দিনের তাপমাত্রা আরও কমে গেছে। শীত অনেকটাই পড়ে গেছে। এদিকে স্কুল কলেজ বন্ধ হওয়ায় এদিন থেকেই কিছু কিছু পর্যটক ঢোকা শুরু হয়েছে পাহাড়ে। বুধবার দুপুরের দিকে দার্জিলিঙে ফের বৃষ্টি হয় একপ্রস্থ। তবে বিকেলে আবার রোদ নামে। কিন্তু তাতে উষ্ণতা বাড়েনি। বরং শীত আরও জাঁকিয়ে পড়ছে। এদিন রোদেলা বিকেলে ম্যালে দেখা গেল, সোয়েটার জ্যাকেট, মাথা টুপিতে ঢেকে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক পুনর্নিমানে জোর দেওয়ায় অনেকে মনে করছেন দ্রুত সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু কালিম্পঙের জেলাশাসক বালাসুব্রহ্মনিয়াম টি জানান,‘পূর্ত দপ্তর রাস্তা সংস্কারের চেষ্টা করছে। তবে নিরাপত্তার বিভিন্ন দিক এখনও খতিয়ে দেখা হয়নি। রাস্তাটি তাই জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত নয়। কিছু জরুরী কাজ শেষ হয়েছে। তবে পূর্ত দপ্তর ও নির্দিষ্ট সংস্থাগুলির ছাড়পত্র না দিলে সাধারণের জন্য খুলে দেওয়ার অবকাশ নেই। অনেকে বুঝেছেন পঞ্চমীতেই খুলে দেওয়া হবে। সেটা ঠিক নয়।’ হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানান,‘আমাদের ধারণা কাজ সারতে আরও অন্তত ৭ দিন লেগে যাবে।’ পর্যটন মরসুম শুরু হলেও উত্তর সিকিমের পরিস্থিতি এখনও ভাল নয়। এদিন সিকিম মন্ত্রীসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাস হয়। তার ঘরবাড়ি হারানো মানুষের জন্য মন্ত্রীসভায় দুটি নতুন প্রকল্প চালু করারও সিদ্ধান্ত হয়েছে, যার মাধ্যমে মোট প্রায় ৪০০০ বাড়ি তৈরি করে দেওয়া হবে।
এই ক্যাটাগরির আরও খবর

‘শিক্ষারত্ন’র বিরুদ্ধে ‘ফোর-টয়েন্টি’র মামলা ! স্তব্ধ মুরালীগঞ্জ

অদ্ভুত পুনর্বিন্যাস ! সোচ্চার সিপিএম

বিজেপি হটাতে নকশালদের ‘নয়া কৌশল’

‘সামসুল স্যার’ সত্যিই ‘এডুকেশন মাফিয়া’ ?

উত্তরের সব পর্যটন সংস্থাকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা HHTDN-এর

আবার গোর্খাল্যান্ড !

বাংলাকে ৭০,০০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র

ভিক্টরকে বহিষ্কার করল কংগ্রেস !

নিট আন্দোলনে আমূল বদল মোদীর, ক্ষোভ বাড়ছে ককরোচদের



