দুরন্ত প্রতিবেদন : শিলিগুড়ি উন্নয়নের লক্ষ্যে এবার ভিশন-২০৪৫ পরিকল্পনায় হাত দিচ্ছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। দ্রুতহারে বাড়ছে এই শহর। আর এই স্বাভাবিক নগরায়নের সঙ্গে যদি পরিকাঠামো উন্নয়ন ঠিকঠাক না হয়, তবে বৃহত্তর শিলিগুড়ির ভবিষ্যৎ আরও করুণ হয়ে দেখা দেবে। তাই, আগামী ২০ বছর পর কেমন হবে শিলিগুড়ির চেহারা, কেমন হবে তার ট্রাফিক ব্যবস্থা, নিকাশি নালার নতুন ব্যবস্থাপনা কেমন হবে, সেসব ঠিক করতেই সুসংহত পরিকল্পনা করতে চায় এসজেডিএ। আগামী ২০৪৫ সালের কথা মাথায় রেখে এই পরিকল্পনা হবে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে কথা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট করপোরেশনের (হিডকো) ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেনের সঙ্গে। যিনি একদিকে দক্ষ প্রশাসক, আবার অন্যদিকে শহর উন্নয়ন ও নগর বিশ্লেষণে অসাধারণ দক্ষতার অধিকারী। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান,‘রাজারহাটের পরিকল্পনা যারা করেছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এছাড়াও রাজ্যের শীর্ষকর্তা, বিশেষ করে মুখ্যসচিব পর্যায়েও আলোচনা হয়েছে। ফলে একটা সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে পরিকল্পনা হতে চলেছে।’ অন্যদিকে এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান,‘কয়েকদিনের মধ্যেই একটি বিশেষজ্ঞ দল কলকাতা থেকে শিলিগুড়ি আসছেন। তাঁরা শহর পরিদর্শন করার পাশাপাশি আমাদের সঙ্গে আলোচনা হবে।’ সৌরভ চক্রবর্তী জানান,‘শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরকে উত্তরপূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয়। আগামীদিনে এই শহরের গুরুত্ব আরও বহুগুণ বাড়বে। ফলে আগামী ২০ বছর পরের কথা ভেবে উন্নয়নের সময় এসেছে। ২০ বছর পর এখানকার কী ধরনের উন্নয়ন দরকার, সেই পরিকল্পনা এখন থেকেই করে রাখা হবে। তার জন্যই এই উদ্যোগ।’
এই ক্যাটাগরির আরও খবর

বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক সুবর্ণা, পাল্টা বোমা প্রদীপ চৌধুরীর

ফতোয়া !

মেয়র পদে থাকার ইচ্ছে নেই গৌতমের

ভাড়াটিয়া খুঁজছেন গৌতম

শিলিগুড়ির বাজেটকে ‘মমতার পাঁচালী’ বলে কটাক্ষ নুরুলের

ফুলমেলার আজ শেষদিন, ছাদবাগানে সেরা রেণু

শিলিগুড়ির চাষিদের অর্কিডের স্বপ্ন দেখাচ্ছে উদ্যানপালন দপ্তর

বাগডোগরার সভায় বিজেপি-শূন্য শিলিগুড়ি গড়ার ডাক

চিরঘুমে শাসমল



