Opens in a new tab

দেশ-‌দুনিয়া

উৎশব

অক্টোবর 18, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ চোরবাগান সার্বজনীনে পুজোর ভিড় সামলাতে না পারায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। সংকটজনক অবস্থায় আরও অনেকে ভর্তি আছে হাসপাতালে। এবারের পুজো ছিল বিজেপি শাসনে প্রথম পুজো। আর প্রথমবারেই এমন পুজোয় বিপর্যয় হল, যে পুজোর উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ ওই পুজো কমিটির মাথায় ছিলেন মমতা ব্যানার্জির ভাইয়ের ঘনিষ্ট। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই ওই কমিটিকে কার্যত চাপ দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রমাণ সহ অভিযোগ তুলেছেন। সেই দায়িত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো সহ বিজেপির তাবড় সব নেতারা জাঁকিয়ে বসেছেন। ক্ষমতা কেড়ে নিলেই যে হয় না, সেই ক্ষমতার ব্যবহারও জানতে হয়, সেটা এবারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন সেই কর্মকর্তারা বলে অভিযোগ।

তৃণমূল জমানার কমিটির ইস্তফাপত্র


সরকার চাপে পড়ে ধরপাকড় শুরু করেছে। ইতিমধ্যে চোরবাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা এবং কমিটির সহসভাপতি শান্তনু দুবে, ভিআইপি পাস চেক করার দায়িত্বে থাকা কৌশিক সাহা, ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পিন্টু দে, পুজো মণ্ডপের বাঁশের কাঠামো নির্মাণের সঙ্গে জড়িত বিপ্লব মুখোপাধ্যায় এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী সুমন চক্রবর্তী এবং রাজেশ পাল গ্রেপ্তার হয়েছেন। সূত্রের খবর, মোট ১৪ জনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয়। কিন্তু বিজেপি আসার পর তৃণমূলপন্থীদের হটিয়ে বিজেপির যারা এই পুজো কমিটির দন্ডমুন্ডের কর্তা হয়ে বসেছিলেন, তাঁদের নিয়ে এখনও টুঁ শব্দটি করা হয়নি। কুণাল ঘোষ অবশ্য সেই বিষয়টি জোরালোভাবে তুলছেন।

বিজেপি জমানার নতুন কমিটির তালিকা

এবার জেনে নেওয়া যাক চোরবাগানের দখলদারির কাহিনী। আনন্দবাজার, টিভি-‌নাইন সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম খোঁজখবর নিয়ে যে তথ্য তুলে ধরেছে, তার মধ্যেই মারাত্মক সব কান্ড খুঁজে পাওয়া যাবে। চোরবাগান পুজোর জনপ্রিয়তা মূলত জয়ন্ত ব্যানার্জির হাত ধরে উঠে আসে। জয়ন্ত ছিলেন মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জি ঘনিষ্ঠ। বিজেপি ক্ষমতায় আসতেই জয়ন্তবাবু ক্ষমতায় থাকতে চেষ্টা করেছেন। ক্লাবে নাকি মোদীর ছবি পর্যন্ত আঁকিয়েছিলেন। কিন্তু সেসবে কাজ হয়নি। ক্লাবের কর্তৃত্ব বিজেপির হাতেই চলে যায়। মুখ্য উপদেষ্টা পদে বসে যান উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। তাঁকেই পুজোর প্রাণপুরুষ বলা হচ্ছে। চেয়ারম্যান পদে রাখা হয়

চোরবাগানের এবারের পুজো। যা দেখতে ভিড় উপচে পড়ে।

জোড়াসাঁকো বিধানসভার বিজেপি বিধায়ক বিজয় ওঝা এবং মুখ্য পৃষ্ঠপোষক হিসেবে নাম রাখা হয় দেবদীপ অধিকারীর। এই দেবদীপ নাকি সম্পর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো। অর্থ্যাৎ চোরবাগানের জনপ্রিয়তা ছিনিয়ে নিতে বিজেপি জব্বর খেলা খেলেছে বলেই মনে করছেন অনেকেই। যা খোলামেলা আলোচনা করছেন কুণাল ঘোষ। এত বড় বড় বিজেপি নেতা আছে বলেই এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনা যাচ্ছে, তৃণমূল আমলে যারা যে দায়িত্ব পালন করতেন, সবাইকে সরিয়ে দিয়ে নতুন লোক নিযুক্ত করা হয়েছিল। এমনকি পুজোর শিল্পীও পাল্টে দেওয়া হয়েছিল। শিল্পী সুব্রত মৃধাকে সরিয়ে নতুন কমিটি নিয়ে আসে সুশান্ত পালকে। যিনি সাড়া জাগানো ‘অরব’ থিম নিয়ে এবারের কাজ করেছেন। পুজোর ভাবনা এতটাই আকর্যণীয় ছিল যে সমাজমাধ্যমের প্রচারে মানুষের ভিড় আরও বেড়ে গিয়েছিল। কিন্তু সেসব নিয়ে কোনও ভাবনাই কাজ করেনি কমিটির। সংকীর্ণ গলির ভিতরে পুজোয় ভিড় নিয়ন্ত্রণের জন্য যে ধরনের ব্যবস্থা থাকা উচিত তার কিছুই চোরবাগানে ছিল না। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার সময় উদ্যোক্তাদের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। বিরোধীরা অভিযোগ করছেন, পুজোর আগে এদের মনোযোগ যদি বুকস্টল ভাঙার দিকে থাকে তাহলে ভিড় সামলানোর বিষয়ে ভাববে কখন। তাই এতবড় সর্বনাশ হয়ে গেছে। এর জন্য ক্লাব দখল করে বসা বড় কর্তাদের আগে গ্রেপ্তার করা উচিৎ। শুধু মাথায় বসে মাখন খেলে হয় না, ব্যর্থতার দায়ও নিতে হবে। আশঙ্কা করা হচ্ছে, এই ঘটনাকে ধামাচাপা দিতে এবং ভাইপোদের বাঁচাতে ছোটখাটো কর্মী কিংবা ক্লাব সদস্যদের ঘাড়ে কোপ দেওয়া হতে পারে।

Leave the first comment