দুরন্ত প্রতিবেদন : আন্তর্জাতিক সেমিনারে ডাক পেলেন জলপাইগুড়ি শহরের কৃতী সন্তান সুপ্রিয় চন্দ। নিজের গবেষণাপত্র পড়তে তিনি ১৩ নভেম্বর যাচ্ছেন সিকিম। এরপর ৫ ডিসেম্বরে যাবেন বানারসীতে। ১৩ ও ১৪ নভেম্বরের সেমিনারটি অনুষ্ঠিত হবে সিকিম বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি হলে। এখানে সুপ্রিয় যে গবেষণাপত্রটি পড়বে তার শিরোনাম ‘Identity and Music in Gorkhaland Movement, Darjeeling’। ভারতীয় পার্বত্য অঞ্চলের যে সঙ্গীত তার একটা সমৃদ্ধশালী ঐতিহ্য রয়েছে। এখানকার সঙ্গীতের মধ্যে সমস্ত প্রাকৃতিক উপাদান, আধ্যাত্মিক বিশ্বাস ও জনজীবন একাকার হয়ে থাকে। পাহাড়ি সুরে প্রকৃতি যেন নিজেই হাজির হয়ে থাকে, বাতাসের ফিসফিসানি, নদীর কলকলানি, পাখির কূজন ছান্দসিকভাবে প্রতিফলিত হয়। এখানকার সুর পরিবেশনায় শৈল্পিক প্রদর্শনী নয়, বরং সাংস্কৃতিক অনুশীলন খুঁজে পাওয়া যায়। এখানে ব্যবহৃত সারেঙ্গী, বাঁশিও শিঁকড়ে টেনে নিয়ে যায়। এই সুর ও সঙ্গীতের যে অন্তর্নিহিত মূল্য, সেটার মূল্যায়ন এবং পাহাড়ি সুরের যে চলমান বিবর্তন সেসব নিয়ে আলোচনা এবং এর তাৎপর্য তুলে ধরতেই আন্তর্জাতিক সেমিনারের আয়োজন। এখানে গবেষণাপত্র পাঠের জন্যও তাই যে কাউকে আমন্ত্রণ করা হয়নি। যারা এতদাঞ্চলের সুর ও সংস্কৃতি নিয়ে গভীরে পৌঁছনোর চেষ্টা করেছে, তাঁরাই সুযোগ পেয়েছেন সেমিনারে। যাদের মধ্যে জায়গা করে নিয়েছেন সুপ্রিয়।
সিকিম বিশ্ববিদ্যালয়ে পড়বেন ‘Identity and Music in Gorkhaland Movement, Darjeeling’ ও বানারসী হিন্দু ইউনিভার্সিটিতে পড়বেন ‘Teestaburi & Bhandani Puja’s Oral Traditions: Rethinking and Analyzing North Bengal’s Stories and Narratives’ নামাঙ্কিত গবেষণাপত্র
সুপ্রিয় চন্দের জলপাইগুড়ির কংগ্রেস পাড়ায়। ২০২১ সালে স্নাতক ও ২০২৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে। ইতিহাস বিভাগে। গবেষণার বিষয় ছিল রিলিজিয়ন ও কালচারাল স্টাডিজ। পড়ুয়া হিসেবে শুরু থেকেই মেধাবী। এর আগে বাংলাদেশ সরকার ও আইসিএসবিএ আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বেঙ্গল আর্ট ২০২৪শেও তিনি ডাক পেয়েছিলেন বাংলাদেশে। অন্যদিকে বানারসী হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত হতে চলা আন্তর্জাতিক সেমিনারে তিনি পড়বেন ‘Teestaburi & Bhandani Puja’s Oral Traditions: Rethinking and Analyzing North Bengal’s Stories and Narratives’ শিরোনামের গবেষণাপত্রটি।












