দুরন্ত প্রতিবেদন: নেপালে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে ব্যথিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটা নিয়ে তাই কবিতাও লিখে ফেলেছেন। সে কথা আবার নিজেই জানালেন বুধবার। শিলিগুড়ির কাছে উত্তরকন্যায় বসে। বলেছেন,‘নেপালে তো মাওবাদী, বামপন্থী সরকার ছিল। আমাদের তো বামপন্থীদের সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছে। যেটা আমার বলা উচিত নয়। আমি বলছিও না, প্রতিবেশী রাষ্ট্র বলে। আমার খারাপ লেগেছে তাই কাল রাতেই একটি কবিতা লিখেছি।’
কেন কবিতা লিখতে হল মুখ্যমন্ত্রীকে? কোন্ ঘটনা মমতা ব্যানার্জিকে তাড়িত করল লেখার জন্য ? আসলে নেপালে সংঘটিত হিংসার মধ্যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। এই ঘটনা আসলে জীবন্ত পুড়িয়ে মারার একটি উদাহরণ। মমতা ব্যানার্জি এদিন বলেছেন,‘বাংলা মানবিকতার কথা বলে। জাগরণের জন্ম হয়। এক জন জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে উল্লাস করা, এগুলো মানবিকতার অঙ্গ হতে পারে না। কারোর ক্ষোভ থাকতেই পারে। রাজনৈতিক মতপার্থক্যথাকতেই পারে। কিছু সুযোগসন্ধানী থাকেন, এই পরিস্থিতির সুযোগ নেন।’ এরপরেই জানান,‘এমন সুযোগ নেব না যাতে কারও জীবন চলে যায়, কারোর ওপর অত্যাচার হয়, অনাচার হয়। আমাদের দলেরও কেউ যদি কোনও অন্যায় করে থাকেন আমি অ্যাকশন নিয়েছি। তোমরা অনেক কেস জানো, আমি নিজেদের লোককে গ্রেফতার করিয়েছি। আমার কাছে মানুষ আগে, পরে অন্য কিছু।’
জ্বলছে নেপাল, কবিতা মমতার
সেপ্টেম্বর 10, 2025

এই ক্যাটাগরির আরও খবর

খোলা মাঠে চেয়ার পেতে জনতার দরবার

ভাগ্যের নির্মম পরিহাস !

পাঞ্জাবিতেই ভোটের বার্তা গৌতমের

একমঞ্চে তিন ‘মেয়র’, সৌজন্যে মিত্র সম্মিলনী

ড্রিমল্যান্ড স্কুলের নতুন উপহার ‘ক্রেশ’

বৃদ্ধাশ্রমের সঙ্গে অনাথ আশ্রমের দেখা হবে আজ

গ্রামে তরুণদের হাতে হাতে ‘সাতদিন’, ‘আলোড়ন’ প্রকাশ নকশালবাড়িতে

কর্পোরেট চেহারায় শিলিগুড়ি সভাধিপতির দপ্তর

গোল্ডেন জ্যাকল, গ্রিন ইগুয়ানা, গ্রে উলফ পুজোর বেঙ্গল সাফারি পার্কে রঙের বাহার


