দুরন্ত প্রতিবেদন
প্রতিবন্ধী স্কুলকে বাস উপহার দিল ভারতীয় জীবন বিমা নিগম। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্যই এই বাস উপহার। নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপ রিহ্যাবিলিটেশন সোসাইটি পরিচালিত শিলিগুড়ি কাওয়াখালীস্থিত ‘উত্তরণ’ নামক স্কুলকে এই বাস তুলে দেওয়া হয় এলআইসি’র গোল্ডেন জুবলি ফাউন্ডেশনের অর্থানুকুল্যে। যে বাসের মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা টাকা। বাসটি বিদ্যালয় সম্পাদক চন্দন কুমার ঘোষের হাতে তুলে দেন ভারতীয় জীবন বিমা নিগমের ইস্টার্ন জোনের রিজিওনাল ম্যানেজার অজয় কুমার। সেখানে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন এম আর সাহু ও সিনিয়র ডিভিশনাল ম্যানেজার (জলপাইগুড়ি) প্রকাশ মিশ্র, সেলস ম্যানেজার অভীক ভট্টাচার্য ও সুমিত রায়।

নর্থ বেঙ্গল হ্যান্ডিক্যাপ রিহ্যাবিলিটেশন সোসাইটি পরিচালিত ‘উত্তরণ’ স্কুলে প্রতিবন্ধী পড়ুয়ার সংখ্যা ২৭৮ জন। রোজ বিভিন্ন জায়গা থেকে এদের স্কুলে আসতে হয়। স্বাভাবিক ভাবেই এই যাতায়াত অত্যন্ত কষ্টকর। সেই কষ্ট লাঘব করতেই জীবন বিমা নিগমের এই সহায়তা। নিগমের তরফে বলা হয়, পরিকাঠামোর নিরিখে উত্তরণ বিশেষ বিদ্যালয়টি যথেষ্ট উন্নতমানের এবং ছাত্র-ছাত্রীদের সংখ্যার বিচারে এটি পশ্চিমবঙ্গের মধ্যে একটি অন্যতম বিশেষ বিদ্যালয়। এদিন এলআইসি’র কর্মকর্তারা আগামীতেও এই স্কুলের পাশে থাকার আশ্বাস দেন। এদিনের বাস প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামল কুমার দাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দীপ নারায়ণ তালুকদার।













