Uncategorized

‌কাওয়াখালিতে এবারে ‘‌ডাইরেক্ট অ্যাকশন’‌ !‌

জানুয়ারি 16, 2026

কাওয়াখালি-‌পোড়াঝার ভূমিরক্ষা কমিটির আন্দোলন

দুরন্ত প্রতিবেদন :‌ শিলিগুড়ির কাওয়াখালিতে ২০০৪ থেকে শুরু হয়েছিল জমি অধিগ্রহণ। তখন বাংলার শাসন ক্ষমতায় বাম সরকার। এসজেডিএ-র চেয়ারম্যান তখন অশোক ভট্টাচার্য। সেই সময় ৩০২ একর জমি অধিগ্রহণ শুরু হয়। সেই অধিগ্রহন নিয়ে শুরু থেকেই কিছু বিরোধিতা ছিল। তাঁরা জমি দিতে অনিচ্ছার কথা জানিয়ছিলেন। সেই অনিচ্ছুক জমির মালিকদের নিয়ে তৃণমূলের পশ্চিমবঙ্গ কৃষি জমি জীবন, জীবিকা রক্ষা কমিটি আন্দোলনেও নেমেছিল। আন্দোলনে নামে কংগ্রেসও। ক্ষমতায় এলে অনিচ্ছুকদের জমি ফেরনোর আশ্বাস দিয়েছিল তৃণমূল। পরবর্তীতে সিঙ্গুর আন্দোলন কাওয়াখালির অনিচ্ছুকদের অক্সিজেন জোগায়। সেই আন্দোলনের জেরে ৫২ জন অনিচ্ছুককে জমি ফেরত দেওয়া হয়। তারপরও ৩৭ জন অনিচ্ছুকের কথা জানা যায়। তাঁরা জমি না পাওয়ায় নতুন করে আন্দোলন শুরু হয়। এর সঙ্গে জুড়ে যান যারা শর্ত মোতাবেক জমির বদলে ফ্ল্যাট বা টাকা ঠিকঠাক পাননি।

কাওয়াখালি-‌পোড়াঝার ভূমিরক্ষা কমিটির আন্দোলন

কাওয়াখালি-‌পোড়াঝার ভূমিরক্ষা কমিটির তরফে মিঠুন সরকার, তাপস গোস্বামীদের অভিযোগ, ভূমিরক্ষা কমিটির আন্দোলনকে উড়িয়ে দিতে পারেনি এসজেডিএ। জমি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে বারেবারে। কিন্তু তৃণমূল সরকাররের প্রায় ১৫ বছর পেরিয়ে গেলেও সেই জমি যেমন ফেরানো হয়নি, তেমনি ৩৫৩ জন জমিদাতা প্রতিশ্রুতি মতো আজও ফ্ল্যাট পায়নি বলে অভিযোগ। ৮০ জন জমিদাতার জন্য টাকা বরাদ্দ হলেও সেই টাকা অন্য কেউ উঠিয়ে নিয়েছে বলেও অভিযোগ। ভূমিরক্ষা কমিটির তারচেয়ে বড় অভিযোগ, গরীব মানুষের জমি অধিগ্রহন করে সরকার কেন কোনও প্রোমোটারের হাতে জমি তুলে দিল। এতে স্থানীয় মানুষের লাভ কী হবে!‌ অথচ এখানে স্টেডিয়াম, ফিল্ম সিটি করার পরিকল্পনা করা হয়েছিল। মেডিক্যাল হাব হলেও এলাকা উন্নত হত এবং স্থায়ীরা জীবিকার পথ খুঁজে পেতেন।

জমি উদ্ধার করতে মাঠে নামবেন নিজেরাই । কঠিন আন্দোলন হবে। সেখানে পুলিশ যদি গুলিও চালায়, তাতেও পরোয়া নেই। কার্যত রক্তক্ষয়ী আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কিন্তু সেসব না করে কেন সরকার প্রোমোটারি ব্যবসা করছে?‌ এই অভিযোগ তুলেই এবারে রীতিমত সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন,‘‌শিগগিরই তাঁরা আলোচনা করে দিনক্ষণ ঠিক করবেন। এরপর মাঠে নামবেন নিজেরাই জমি উদ্ধার করতে। কঠিন আন্দোলন হবে। সেখানে পুলিশ যদি গুলিও চালায়, তাতেও পরোয়া নেই।’‌ কার্যত রক্তক্ষয়ী আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই বিষয়টি আলোড়ন ফেলে দিয়েছে। এই অবস্থায় এসজেডিএ (‌শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)‌ তথা রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।

কাওয়াখালি-‌পোড়াঝার ভূমিরক্ষা কমিটির নবান্ন অভিযানের ডাক। ছবি:‌ সাতদিন

Leave the first comment