খাইবার পাস, সাত-‌১৭

হায়দ্রাবাদের টি-‌ম্যাক্স ক্যাফে শিলিগুড়িতে

অক্টোবর 27, 2023

দুরন্ত প্রতিবেদন:‌ অসম হোক কিংবা দার্জিলিং-‌টি। চা’‌এর একেবারে প্রকৃত স্বাদ পেতে হলে আসতে হবে ‘‌টি ম্যাক্স ক্যাফে’‌তে। সম্পূর্ণ ভারতীয় ভাবনায় তৈরি এই ক্যাফে এখন গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি শিলিগুড়ি শহরও। শিলিগুড়ি কলেজপাড়ার আশুতোষ মুখার্জি বাইলেনে গেলেই মিলবে ‘‌টি ম্যাক্স ক্যাফে’‌। তবে শুধু ১০ রকমের চা নয়, ৭ রকমের কফি, ১২ রকমের শেকস, ৮ রকমের লস্যি, ১৬ রকমের স্ন্যাকস, স্যান্ডউইচ, বাহারি ডিশেস, আইসক্রিম থেকে ফ্রেঞ্চ ফ্রাইস সমস্ত কিছুর স্বাদ মিলবে এখানে। যদিও এখানে মোট ১৯ রকমের চা পাওয়া যায়, তবে শিলিগুড়ি শাখায় আপাতত ১০ রকমের চা মিলবে বলে জানিয়েছেন ক্যাফে মালিক স্নেহা দে ও আদর্শ সরকার। যার মধ্যে জাফরানি চা, ভ্যানিলা চা, মশালা চা, গোলাপ চা, পান চা অন্যতম। দামও ধরাছোঁয়ার মধ্যেই থাকবে।
মূলত অশোকা গ্রুপের একটি উদ্যোগ এটি। ১৯৬৯ সাল থেকেই ভারতের বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করছে অশোকা গ্রুপ। ধীরে ধীরে তারা জন্ম দেয় ‘‌ম্যাক্স মিল’‌ সংস্থার। এই সংস্থারই একটি প্রয়াস ‘‌টি ম্যাক্স ক্যাফে’‌। যাদের কাজই হল নতুন নতুন স্বাদের খাবার ও পানীয় ভারতীয়দের উপহার দেওয়া। সেই ভাবনায় হায়দ্রাবাদ ও দিল্লিতে এই পরিষেবা প্রথম চালু হয়। এখন গোটা দেশের অন্তত ২২টি রাজ্যে ৩৫২টির বেশি শাখা রয়েছে। ১৩ জুন শিলিগুড়ি কলেজপাড়ার শাখাটি উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহা ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্তল রায়। আদর্শ সরকার ও স্নেহা দে জানান,‘‌ইন্টারনেট ঘাঁটাঘাটি করতে গিয়ে টি ম্যাক্সের সন্ধান পাই। তারপরই সিদ্ধান্ত নিই যে শিলিগুড়িতে খুলব। আমাদের চেষ্টা থাকবে শিলিগুড়ির মানুষকে নতুন স্বাদ উপহার দেওয়ার।’‌ 

Leave the first comment