Opens in a new tab

অর্থনীতি, ব্যবসা-‌বাণিজ্য

‌‌দ্বিতীয় সিটি সেন্টার মল শিলিগুড়িতে

নভেম্বর 1, 2026

দুরন্ত প্রতিবেদন :‌ উত্তরবঙ্গের প্রথম সিটি সেন্টার মল তৈরি হয় উত্তরায়ণ উপনগরীতে। অর্থ্যাৎ শিলিগুড়ির মাটিগাড়া ব্লকে দার্জিলিং মোড়ের অদূরে। আগামী এক বছরের মধ্যেই যাত্রা শুরু করবে দ্বিতীয় সিটি সেন্টার মল। সেটাও তৈরি হবে শিলিগুড়িতেই। এটি হচ্ছে নৌকাঘাটের অদূরে কাওয়াখালি উৎসধারা টাউনশিপের মধ্যে। শনিবার সন্ধ্যায় অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া নিজেই শিলিগুড়িতে দাঁড়িয়ে এই ঘোষণা করেন। তবে সেখানে মোট কত বিনিয়োগ করা হচ্ছে, সেটি বলতে পারেননি। কারণ সিটি সেন্টার ছাড়াও সেখানেও উপনগরী থেকে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হবে। ফলে এতদিন বাগডোগরা, ইসলামপুর, রায়গঞ্জ অর্থ্যাৎ কলকাতার দিকে থাকা বিস্তীর্ণ এলাকার মানুষ শিলিগুড়িতে ঢোকার মুখে সিটি সেন্টার পেতেন। এবারে ফালাকাটা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অর্থ্যাৎ অসমের দিকের মানুষ শিলিগুড়ি ঢোকার মুখেও সিটি সেন্টার পেয়ে যাবেন। একই সঙ্গে সেখানে আরও বিভিন্ন আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।

শিলিগুড়িতে বুটিক হোটেলের সূচনা করছেন হর্ষবর্ধন নেওটিয়া।

অন্যদিকে উত্তরায়ণে অম্বুজা গ্রুপের যে প্রিমিয়াম মেম্বারশিপ ক্লাব ও লাক্সারি বুটিক হোটেল ‘‌মন্টানা ভিস্তা’‌ ছিল, সেটিও আরও অত্যাধুনিক অনন্য ডিজাইন নির্ভর বুটিক হোটেল হিসেবে আত্মপ্রকাশ করল শনিবার থেকে। একটি বিভাগের নাম মন্টানা ভিস্তা থাকলেও গোটা হোটেলটি এবার থেকে ‘‌অলটেয়ার হাউজ’‌ হিসেবে পরিচিত হবে। এখানে মোট ৬০টি রুম ও সুইট। যার ডিজাইনে স্বতন্ত্রতা উঠিয়ে আনা হয়েছে। সেখানে থাকছে ইনডোর আউটডোর অনুষ্ঠানের সার্বিক পরিকাঠামো। এছাড়াও লাইব্রেরি, প্লে-‌জোন থেকে ক্যাফে অনন্য সব ব্যবস্থা রয়েছে। এক কথায় মন্টানা ভিস্তাকে আধুনিক যুগের পর্যটকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ঢেলে সাজিয়েছে অম্বুজা নেওটিয়া গ্রুপ। রুম, ব্যাঙ্কোয়েট হল, সুইমিং পুল এবং ডাইনিং স্পেসগুলোর মান উন্নত করে ‘ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড’ অর্থ্যাৎ তাজের হাতে তুলে দেওয়া হয়েছে। যেন বিশ্বমানের পরিষেবা সুনিশ্চিত করা যায়। হর্ষবর্ধন নেওটিয়ার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন আইএইচসিএল এর ম্যানেজিং ডিরেক্টর পুনীত ছটওয়াল।

1 comment

Leave your comment