দুরন্ত প্রতিবেদন: ভারত সরকার ২০৩০ সালের মধ্যে ৩৫ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস ও কার্বনকে প্রায় তিন বিলিয়ন টন হ্রাস করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এই কাজে এগিয়ে এসেছে দেশের প্রভাবশালী বিল্ডার্সরা। দেশজুড়ে শুরু হয়েছে ‘গ্রিন বিল্ডিং’ নির্মাণের কাজ। সেই তালিকায় এবারে শিলিগুড়িকেও নিয়ে আসতে চলেছে কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ক্রেডাই) এর উত্তরবঙ্গ শাখা এবং শিলিগুড়ি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে শিলিগুড়ি সেবক রোডের পাশে একটি ‘সবুজ আবাসন’ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। ক্রেডাই উত্তরবঙ্গ শাখার সভাপতি নরেশ আগরওয়াল জানান, ‘আমরা উত্তরবঙ্গের পরিবেশের কথা মাথায় রেখেই গ্রিন বিল্ডিংয়ে মনোনিবেশ করেছি।’ শিলিগুড়ি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি কালীকিঙ্কর রায় জানান,‘এই মুহূর্তে আমাদের হাতে এমন অন্তত ৫টি গ্রিন বিল্ডিংয়ের কাজ রয়েছে। সেসবের পরিকল্পনা চলছে। তবে একটি কাজ যথারীতি শুরু হয়ে গেছে। এটা শিলিগুড়ির জন্য অনেক বড় বিষয়।’ নরেশ বাবু অবশ্য এই কাজের জন্য শিলিগুড়ি পুরনিগমকেও ধন্যবাদ জানিয়েছেন, কারণ বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে পুরনিগম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানান। প্রসঙ্গত জানিয়ে রাখা প্রয়োজন যে, সবুজ বিল্ডিং হল সময়ের প্রয়োজন। সম্পদ সংরক্ষণ করা এবং পরিবেশকে আরও অবনতির হাত থেকে রক্ষা করার জন্যই এই গ্রিন বিল্ডিংয়ের ধারণা। প্রাকৃতিক সম্পদ হ্রাস এবং দ্রুত বিকাশ পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব ফেলেছে। সবুজ বিল্ডিংয়ের ক্ষেত্রে এমন প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করা হবে যাতে পরিবেশে কার্বনের নির্গমন কমিয়ে দিতে সাহায্য করবে। পাশাপাশি জীবনের যে ৫টি মূল উপাদান– মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এই আবাসনগুলিতে মানুষ সঠিকভাবে পাবেন।
এই ক্যাটাগরির আরও খবর

আয় বাড়িয়ে রেকর্ড মানিকের

শিলিগুড়ির বাজেটকে ‘মমতার পাঁচালী’ বলে কটাক্ষ নুরুলের

শিলিগুড়ির গ্রামীণ স্কুলে স্কুলে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি শুরু করল মহকুমা পরিষদ

পরিচ্ছন্নতার পাঠ নিতে শ্রীনগরে মানিক দে

বাজেট থেকে বাদ দিতে হল ১০০ দিনের কাজ, বিকল্প পথে শিলিগুড়ি মহকুমা পরিষদ

বস্তি হবে ‘উত্তরণ’, সাজবে ৪৬ নম্বর ওয়ার্ড

শিলিগুড়িতে হাজার কোটির প্রকল্প উদ্বোধন, ‘ইকোনমিক করিডর’ গড়ছেন মুখ্যমন্ত্রী

বর্জ্যকে অর্থে পাল্টে দেওয়ার পথ খুঁজলেন উত্তরবঙ্গের সভাধিপতিরা

বিজেপি সাংসদ দত্তক নিলেও উন্নয়ন আসেনি নকশালগ্রামে, ঢেলে সাজাবে মহকুমা পরিষদ



