সাতরঙ

‌ড্রিমল্যান্ড স্কুলের নতুন উপহার ‘‌ক্রেশ’‌

জানুয়ারি 7, 2026

ড্রিমল্যান্ড স্কুলের নতুন উদ্যোগ ‘‌ড্রিমল্যান্ড ডে-‌কেয়ার’‌

দুরন্ত প্রতিবেদন :‌ শিলিগুড়ি কলেজপাড়ার ‘‌ড্রিমল্যান্ড স্কুল’‌। ৫০ বছরের ঐতিহ্যমন্ডিত ইংরেজি মাধ্যম বিদ্যালয়। আজকের দিনে শিলিগুড়ি শহরে একটি ব্র‌্যান্ড। এই স্কুলের জন্য কখনও বিজ্ঞাপন করতে হয় না। এই স্কুলেই ছোটবেলায় লেখাপড়া করেছেন বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। সুনাম অর্জন করা এই স্কুল এবারে শহরের জন্য নতুন উপহার নিয়ে এসেছে। চালু করেছে ‘‌ড্রিমল্যান্ড ডে-‌কেয়ার’‌। একটি আধুনিক মানের ‘‌ক্রেশ’, যেখানে আপনি আপনার শিশু সন্তানকে ‌নিশ্চিন্তে রেখে নিজের মতো কাজে বেরিয়ে যেতে পারেন। ততক্ষণ আপনার শিশুর দেখভাল, বিনোদন, খাওয়ানো দাওয়ানো, এমনকি স্কুলের হোমটাস্কের কাজও ক্রেশেই শিখিয়ে পড়িয়ে দেওয়া হবে।

ড্রিমল্যান্ড ডে-‌কেয়ারে ২ থেকে ১২ বছর বয়সী শিশুদের রাখা যায়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুদের যত্ন নেওয়া হয়। শিশুকে পৌঁছে দিতে সমস্যা হলে আনা নেওয়ার বন্দোবস্তও রয়েছে।’‌


ড্রিমল্যান্ড স্কুলের অধ্যক্ষা তথা ড্রিমল্যান্ড ডে-‌কেয়ারের কর্ণধার অদিতি সিনহা জানান,‘‌আমাদের নতুন ভাবনার ক্রেশে অর্থ্যাৎ ড্রিমল্যান্ড ডে-‌কেয়ারে ২ থেকে ১২ বছর বয়সী শিশুদের রাখা যায়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুদের যত্ন নেওয়া হয়। কারও ক্ষেত্রে শিশুকে পৌঁছে দিতে সমস্যা হলে আমরা আনা নেওয়ার বন্দোবস্তও করে থাকি। তাঁদের খেলা ও বিশ্রামের সুন্দর ব্যবস্থা রয়েছে।’‌
উল্লেখ্য, শিলিগুড়ি কলেজের ২ নম্বর গেটের উল্টো দিকে আশুতোষ মুখার্জি রোডে এই ডে-‌কেয়ার চালু হয়েছে। এখানেই আগে স্কুলের নার্সারি ক্লাস চলতো। চলতি বছর থেকে পাশের ভবনে স্কুল নিয়ে যাওয়া হয়েছে। আর পুরনো নার্সারি স্কুলে চালু করা হয়েছে ক্রেশ। শিলিগুড়ি শহরে বিশ্বস্ত এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল বলেই মনে করছেন অনেকে। ‌

Leave the first comment