দুরন্ত প্রতিবেদন: ‘ডুয়ার্সের ঘন জঙ্গলের ওপর দিয়ে চালু করা হোক ‘স্কাই ওয়াক’, সেবক থেকে গাজলডোবা পর্যন্ত হোক র্যাফটিং ও ক্যানোয়িং। পাশাপাশি হাতি সাফারির পাশাপাশি ডুয়ার্সে শুরু হোক উট সাফারি।’ রাজ্যের পর্যটন মন্ত্রীর কাছে চলতি মাসেই এই প্রস্তাব যাচ্ছে ‘নর্থ বেঙ্গল ইন্ড্রাস্ট্রিস অ্যাসোসিয়েশন’এর তরফে। ইন্ড্রাস্ট্রিস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ পাল জানান,‘ডুয়ার্সের জঙ্গল মনে কেড়ে নেয়। অথচ পর্যটকদের রোমাঞ্চ দেওয়ার মত রকমারি ব্যবস্থা না থাকায় এমন সুন্দর গন্তব্য ফেলে সিকিমের দিকে ছুটে যায়। অন্যদিকে বর্ষার ৩ মাস জঙ্গল বন্ধই রাখতে হয়। এই অবস্থায় ডুয়ার্স পর্যটনে প্রাণ আনতে নতুন নতুন ভাবনা ছাড়া উপায় নেই। স্কাই ওয়াক হলে জঙ্গলের প্রাণীদের বিরক্ত না করেও পর্যটকরা আনন্দ নিতে পারবেন। আমরা চাই সরকার এসব অভিনব ভাবনা বাস্তবায়িত করার দিতে এগোবেন। আমরা এই মাসের মন্ত্রীর কাছে আমাদের প্রস্তাব পাঠিয়ে দেব।’ উল্লেখ্য, উত্তরবঙ্গের ছোট ছোট উদ্যোগপতিদের সংগঠন ‘নর্থ বেঙ্গল ইন্ড্রাস্ট্রিস অ্যাসোসিয়েশন’। এই সংগঠনে এতদিন রিসর্ট মালিকদের সদস্যপদ দেওয়া হত না। সম্প্রতি সংগঠনের সংবিধান সংশোধন করে রিসর্ট মালিকদের সংগঠনে নেওয়া শুরু হয়েছে। আর শিল্পপতি সংগঠনে রিসর্ট মালিকরা অন্তর্ভূক্ত হতেই উত্তরবঙ্গের পর্যটন নিয়েও পরিকল্পনা নিতে শুরু করলেন তাঁরা। এদিন ডুয়ার্সের রিসর্ট মালিক শেখ জিয়াউর রহমান, অরুণ সাহারা জানান, ডুয়ার্সের পর্যটন নিয়ে গভীর ভাবে ভাবনার প্রয়োজন আছে। ছোট ছোট ভুল সংশোধন, কিছু উদ্যোগ দেখালে এখানকার পর্যটনে জোয়ার আসবে। উল্লেখ্য, পর্যটন নিয়ে এমন ভাবনাচিন্তার পাশাপাশি তাঁরাও বুধবার বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চলেছে। সকালে টয় ট্রেনের যাত্রীদের ফুল ও মিষ্টিতে অভ্যর্থনা জানানোর পাশাপাশি বিকেলে মূর্তিতে পর্যটকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। অন্যদিকে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের তরফে সকালে বাঘাযতীন পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি করে শিলিগুড়ি জংশন যাবে। সেখান থেকে বাষ্পচালিত টয় ট্রেনে চাপিয়ে পড়ুয়াদের নিয়ে যাওয়া হবে সুকনা। সেখানে কুইজ ও আঁকা প্রতিযোগিতার পর সন্ধ্যায় পর্যটনের বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হবে। পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগও শিলিগুড়ি মৈনাক অতিথি নিবাসে পর্যটন দিবস পালন করবে।
ডুয়ার্সের জঙ্গলের ওপর দিয়ে স্কাই ওয়াক, উট সাফারির প্রস্তাব পাঠাচ্ছেন শিল্পপতিরা
অক্টোবর 27, 2023

এই ক্যাটাগরির আরও খবর

গোল্ডেন জ্যাকল, গ্রিন ইগুয়ানা, গ্রে উলফ পুজোর বেঙ্গল সাফারি পার্কে রঙের বাহার

রহস্য-স্থাপত্য-ইতিহাস-পৌরাণিকতায় মোড়া এক মন্দির

স্বাস্থ্য পরীক্ষায় পাশ করলে তবেই সান্দাকফু

ডাকছে ইয়েলবং, গিরিখাত ঘিরে রাজ্যে প্রথম অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের প্রস্তুতি কালিম্পঙে

সিকিম বিপর্যয়ে উত্তরবঙ্গের পর্যটনে ক্ষতি ২০০ কোটি !

‘টুরিস্ট-ট্যাক্সি’র ওপর দাদাগিরি রুখতে সরব পর্যটন ব্যবসায়ীরা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আটকে বাগডোগরা-গ্যাংটক নয়া হেলিকপ্টার পরিষেবা

সস্তায় ভুটান ঘুরিয়ে ডুয়ার্স পর্যটনের প্রাণ ফেরানোর উদ্যোগ


