দুরন্ত প্রতিবেদন: ভুটান ভ্রমণের জন্য চড়া হারে এসডিএফ (সাসটেনেবল ডেভেলপমেন্ট ফি) চালু করায় সেদেশে পর্যটকের সংখ্যা কমেছে। তবে এই পর্যটক কমায় প্রভাব পড়েছে উত্তরবঙ্গের ডুয়ার্স পর্যটনেও। দেশের প্রচুর পর্যটক প্যাকেজ করে ডুয়ার্স ও ভুটান ঘুরে ফিরে যেতেন। কিন্তু ভুটান রুটে পর্যটন কমায় ডুয়ার্সেও পর্যটন ব্যবসায় ভাটা নেমে আসে। এই সমস্যা মিটিয়ে ডুয়ার্স পর্যটনে প্রাণ ফেরাতে সস্তায় ভুটান ভ্রমণের প্যাকেজ তৈরি করেছে দুই দেশের পর্যটন ব্যবসায়ী। সেই উদ্যোগকে সহযোগিতা করছে ভুটান প্রশাসনও। বুধবার ভুটানের চুখা জেলার পর্যটন উন্নয়ন আধিকারিক সাঙ্গে সিরিং সেখানকার পর্যটন ব্যবসায়ী ও ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে শিলিগুড়ি এসে জানান,‘ভুটানের একটা অংশের সঙ্গে ডুয়ার্স ওতপ্রোতভাবে জড়িয়ে। দুটি এলাকা যদি একসঙ্গে উদ্যোগ নেয়, তবে যেমন দুটি এলাকার পর্যটন শিল্প চাঙ্গা হবে, তেমনি সব শ্রেণির মানুষই ভুটান উপভোগ করার সুযোগ পাবেন। আমরা বিষয়টি নিয়ে আগ্রহী। এই বিষয়ে হাতে হাত ধরে কাজ করতে চাই।’ পশ্চিমবঙ্গ ইকো ট্যুরিজম কমিটির চেয়্যারম্যান রাজ বসু জানান,‘আমরা লক্ষ্য করেছি। পুজোর সময় বাঙ্গালোর কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগে সপরিবারে ঘুরতে আসতেন। তাঁরা ডুয়ার্সের জঙ্গল উপভোগ করতেও এখানে থাকতেন। কিন্তু ভুটানে ফি বাড়ানোয় সপরিবার ঘুরতে আসা পরায় বন্ধই হয়ে গেছে। কারণ, ৫ জনের পরিবার বেড়াতে এলে ভুটান সরকারকে রোজ ৬০০০ টাকা ফি দিতে হবে। অন্য খরচ তো আছেই। আমরা তাই ডুয়ার্স ঘেঁষা ভুটানের চুখা জেলার বিশেষ জায়গাগুলিকে নিয়ে প্যাকেজ তৈরি করছি। যাতে করে ডুয়ার্সে থেকে যেমন একদিনে গিয়েও অনেকে ঘুরে আসতে পারবেন। সেক্ষেত্রে কোনও এসডিএফ লাগবে না। কারণ একদিনের ছাড় রয়েছে। কেউ দুদিন থাকতে চাইছে অর্ধেক ফি দিয়েই দুদিন উপভোগ করতে পারবেন। পাশাপাশি ডুয়ার্সেও ফের পর্যটকের ভিড় বাড়বে।’
এই ক্যাটাগরির আরও খবর

গোল্ডেন জ্যাকল, গ্রিন ইগুয়ানা, গ্রে উলফ পুজোর বেঙ্গল সাফারি পার্কে রঙের বাহার

রহস্য-স্থাপত্য-ইতিহাস-পৌরাণিকতায় মোড়া এক মন্দির

স্বাস্থ্য পরীক্ষায় পাশ করলে তবেই সান্দাকফু

ডাকছে ইয়েলবং, গিরিখাত ঘিরে রাজ্যে প্রথম অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের প্রস্তুতি কালিম্পঙে

সিকিম বিপর্যয়ে উত্তরবঙ্গের পর্যটনে ক্ষতি ২০০ কোটি !

‘টুরিস্ট-ট্যাক্সি’র ওপর দাদাগিরি রুখতে সরব পর্যটন ব্যবসায়ীরা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আটকে বাগডোগরা-গ্যাংটক নয়া হেলিকপ্টার পরিষেবা

ডুয়ার্সের জঙ্গলের ওপর দিয়ে স্কাই ওয়াক, উট সাফারির প্রস্তাব পাঠাচ্ছেন শিল্পপতিরা



