স্বাস্থ্য, হেলথ-‌কেয়ার

কাটাছেঁড়া ছাড়াই ট্যাভি পদ্ধতিতে অ্যাপোলো হসপিটালে অতি সহজে হৃদযন্ত্রে অস্ত্রোপচার

ডিসেম্বর 20, 2023

দুরন্ত প্রতিবেদন :‌ আমাদের দেহে রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃদযন্ত্র। হৃদযন্ত্রের সংকোচন-‌প্রসারণে শরীরে রক্ত প্রবাহিত হয়। হৃদযন্ত্র প্রসারিত হলে বাম নিলয় ও মহাধমনীর পথে থাকা অ্যাওর্টিক ভালভ বন্ধ হয়ে থাকে। আবার হৃদযন্ত্র সংকুচিত হলে ভালভ খুলে যায় এবং রক্ত প্রবাহ হতে থাকে। যত বয়স বাড়ে তত ভালভে নানা সমস্যা তৈরি হয়। নানাকারণে ভালভের পর্দা মোটা হয়ে যাওয়ায় ঠিকঠাক খোলা কিংবা বন্ধ হতে পারে না। ফলে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় না। এর জন্য প্রয়োজন হয় অস্ত্রোপচারের। আগের সময়ে এই অস্ত্রোপচার করতে প্রচুর কাঁটাছেঁড়া করতে হতো। রোগীকে অচেতন করার প্রয়োজন হত। কিন্তু চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ায় আজকের দিনে সেসবের কিছুই প্রয়োজন হয় না। না কাটাকাটি, না অ্যানেস্থেশিয়া দেওয়ার বিষয় থাকে। শুধুমাত্র কুঁচকির কাছে একটা ছোট ছিদ্র করে সেই পথে অ্যাওর্টিক ভালভটি ক্যাথেটারের সাহায্যে হার্টে বসিয়ে দেওয়া হয়। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিখ্যাত এমডি ডাঃ হরিকৃষ্ণান পার্থসারথি বলেন,‘‌আজকের প্রযুক্তিতে যুগান্তকারী সেই চিকিৎসা পদ্ধতির নাম ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশন বা ট্যাভি (টিএভিআই)। সার্জিক্যাল অ্যাওর্টিক ভালভ ইমপ্লান্টেশনের এই পদ্ধতি এরইমধ্যে গোটা পৃথিবীজুড়ে জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। উত্তরবঙ্গের মানুষ চাইলে খুব কম খরচেই এই অস্ত্রোপচার করানোর ব্যাবস্থা করা হবে। এক্ষেত্রে আমাদের কাছে একটি পুরো টিম আছে। যাতে অস্ত্রোপচার ব্যর্থ হবার সম্ভাবনা খুব কম।’ শিলিগুড়ির রাজদরবার হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েটে সাংবাদিক সম্মেলন করে এই খবর দেন ডাঃ হরিকৃষ্ণান পার্থসারথি।

Leave the first comment