ধুলো
খিলানের বাইরে হেলানো মিনারে
লেগে থাকা ধুলো কত যে সভ্যতা দেখল।
ধুলো কে প্রশ্ন করি–
কোথা থেকে এলে?
ধুলো বলে না কিছুই
‘ভুলে গেছি’ জানায়
ধুলো কি বয়স লুকায়?
শিঁকড় কেটেছে খিলানের বট গাছটির ,
পরকীয়ার মত লেগে আছে
পুরনো দেয়ালে সুরকির উপর লাল রংটায়।
ধুলোর মনেও প্রশ্ন জাগে
বাড়িগুলো কেন যে লাল ?
হাওয়া ফিসফিসিয়ে যায়
‘লাল সহজে মেশে না ধুলোয়’।






