‘সাতে সাথে’ প্রকৃতপক্ষে একটি ধারণা। একটি কনসেপ্ট। পরষ্পর বেঁধে বেঁধে থাকার একটি শিরোনাম। একটি জনপদের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব, যখন সেই জনপদের প্রতিটি মানুষ নিজের এলাকাকে এগিয়ে নিয়ে যাবার উদ্যোগ গ্রহন করবে। আমরা আমাদের এলাকাকে সবদিক থেকে সেরা জায়গায় নিয়ে যেতে চাই। তার জন্য প্রয়োজন সমবেত প্রচেষ্ঠা। আমরা সেই জোটবদ্ধতার তাগিদে সকলকে সকলের সঙ্গে বেঁধে নিয়ে আমার এলাকার উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে চাই। আসুন আপনার প্রিয় শহর কিংবা গ্রামের জন্য ‘সাতে সাথে’র সঙ্গে জড়িয়ে পড়ি।
আমরা বিশ্বাস করি একটি এলাকার উন্নতি আমাদের বাদ দিয়ে নয়। আমরা উন্নত মানে আমাদের গ্রাম আমাদের শহর উন্নত। তাই একটি এলাকার ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক থেকে স্কুল, সংগঠন, গোষ্ঠী প্রত্যেকের শ্রীবৃদ্ধির জন্য আমরা কাজ করতে চাই। পাশে থাকতে চাই। সকলের তরে সকলে থাকলেই প্রত্যেকে আমরা এগিয়ে যেতে পারব। আর সেটা পারলেই ‘সাতে সাথে’র উদ্যোগ সার্থক।
‘সাতে সাথে’র সঙ্গে যে কোনও ব্যক্তি, যে কোনও সংস্থা, যে কোনও প্রতিষ্ঠান জড়িয়ে থাকতে পারে। কেউ সদস্যপদ নেওয়া মানেই ‘সাতদিন’ পরিবারের অন্তর্ভূক্ত হয়ে যাওয়া। আর পরিবারের সঙ্গে জুড়ে যাওয়া মানে সেই সদস্যের পাশে থাকা অনিবার্য হয়ে পড়ে। আমাদের উদ্দেশ্য প্রত্যেকের পাশে থাকা এবং প্রত্যেকের এগিয়ে যাবার পথে অনুঘটকের কাজ করা। যাতে করে আসলে আমার শহর, আমার গ্রাম এগিয়ে যেতে পারে।
যারা ‘সাতে সাথে’র সদস্য হতে ইচ্ছুক, দ্রুত সদস্যপদ বাটনে ক্লিক করে ফর্ম পূরণ করে দিন।




