অর্থনীতি, ব্যবসা-‌বাণিজ্য

৯ বছরে ৬০০ কোটি টাকা ঢুকেছে বাংলার হস্তশিল্পীদের ঘরে, জোর দিচ্ছে ই–কমার্সে

ডিসেম্বর 26, 2023

বনানী বিশ্বাস, শিলিগুড়ি :‌ বিগত ৯ বছরে বাংলার হস্তশিল্পীরা শুধুমাত্র মেলা থেকেই প্রায় ৬০০ কোটি টাকা উপার্জন করেছে বলে জানিয়েছেন, রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শিলিগুড়ি হস্তশিল্প মেলার উদ্বোধনে এসে তিনি জানান,‘‌গত ৯ বছরে আমরা ৪৯৯টি মেলার আয়োজন করেছিলাম এবং অংশ নিয়েছিলাম। এর মধ্যে রাজ্যে ৪৩১টি মেলার আয়োজন করেছি। ভিন রাজ্যে ৫৮টি মেলা এবং বিদেশে ১০টি মেলায় আমাদের শিল্পীরা অংশ নিয়েছে। মোট ৯৪০৭৭ জন হস্তশিল্পী মেলাগুলিতে অংশ নিয়েছেন। যাতে করে ৫৮৯ কোটি ৯৩ লক্ষ টাকা বাংলার হস্তশিল্পীদের ঘরে ঢুকেছে।’‌ মন্ত্রী আরও জানান, আমরা এই বিক্রির পরিমাণ বাড়াতে বেশ কিছু পরিকল্পনা করেছি। তার মধ্যে অন্যতম ই-‌কমার্স। অর্থ্যাৎ অনলাইনেই যাতে বাংলার হস্তশিল্পীরা ঘরে বসে দেশ বিদেশে তাঁদের হাতে তৈরি সামগ্রী পাঠাতে পারেন। এর জন্য প্রাথমিকভাবে অ্যামাজনের সঙ্গে কথা হয়েছে। আগামীতে আরও আলোচনা হবে। হস্তশিল্পীদের কাছেও আমরা অনলাইন বাজার খুলে দেব।’‌ মন্ত্রী একইসঙ্গে আরেকটি বিষয়ের কথা বলেন। সেটি হল হস্তশিল্পের ডিজাইন বা নকশা। মানুষ সবসময় নতুন কিছু চায়। চাহিদা পূরণ করতে না পারলে পিছিয়ে পড়তে বাধ্য। এই বিষয়টি মাথায় রেখেই রাজ্য সরকার দুটি কাজ সমান্তরাল ভাবে করে চলেছে, এক– হস্তশিল্পীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং দুই– নতুন নতুন ডিজাইনের ধারণা দেওয়া। যার জন্য কলকাতার সল্ট লেকে সরকারিভাবে একটি ডিজাইন সেন্টার তৈরি করা হয়েছে বলে জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

এদিন শিলিগুড়ির মেলার উদ্বোধন করতে দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, বিশেষ সচিব দেবাশিস ব্যানার্জি, শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার থেকে অন্য সব আধিকারিকরা হাজির ছিলেন। এবারে শিলিগুড়ির মেলাতে ৪০০ জন শিল্পী যথারীতি এসে পড়েছেন। গতবার মেলায় এসেছিলেন ৫০৮ জন শিল্পী। বিক্রি হয়েছিল ৪ কোটি টাকার বেশি। মন্ত্রী তাজমুল হোসেন জানান, এবারে শিল্পী ও বিক্রির সংখ্যা গতবারকে ছাপিয়ে যাবে।

Leave the first comment

এই ক্যাটাগরির আরও খবর

‌শিলিগুড়ির চাষিদের অর্কিডের স্বপ্ন দেখাচ্ছে উদ্যানপালন দপ্তর

‌‘‌ডলি চায়ওয়ালা’‌র পাশে চা বানাবে ‘‌নেতাজি কেবিন’‌

শিল্পে জোয়ার আনতে উত্তর-‌পূর্বাঞ্চলকে ‘‌ফ্রি ট্রেড জোন’‌ ঘোষণার দাবি

ক্রেশ নাকি গোয়ালঘর !‌ কেন্দ্রকে তোপ ঋতব্রতর

‘‌সেন্টার অফ এক্সিলেন্স’‌ গড়বে ‘Daikin’‌ শিলিগুড়িতে নিঃখরচায় কারিগরি প্রশিক্ষণ

‌‌চাঁদের আলোয় চা–পাতা তুলল মাঝেরডাবরি

সিকিম বিপর্যয়ে শিলিগুড়ি পুজোর বাজারে ৩০০ কোটি টাকার ধাক্কা

চা–‌মজুরি নিয়ে মিথ্যাচার! কড়া জবাব কেশবরাজের

শিলিগুড়িতে প্রথম খাদি মেলায় বিক্রি ৭০ লক্ষ, স্থায়ী খাদি আউটলেট শিগগিরই

বোনাসের দাবিতে‌ বৃষ্টি মাথায় চা–‌বলয়জুড়ে আন্দোলনে তৃণমূল চা-‌বাগান শ্রমিক ইউনিয়ন