কবিতা অধিকারী : শিলিগুড়ির রাজনৈতিক ইতিহাসে এক ‘বহুবর্ণ’ নেতা হলেন নান্টু পাল। এক সময় নান্টু পালের প্রভাব ছিল গগনচুম্বী। ইদানিং সেই নান্টু পাল নতুন রাজনৈতিক দলে জমি তৈরি করতে ব্যস্ত। আপাতত তিনি ক্ষমতাসীন দলের নেতা নন। তাই কদর খানিকটা কম। তবে তিনি দিব্যি আছেন নিজের মতো। সেই নান্টু পাল বৃহস্পতিবার হাজির হলেন ৪১তম উত্তরবঙ্গ বইমেলায়। মেলা ঘুরতে ঘুরতে ঢুকে পড়লেন চণ্ডাল পাবলিকেশনের বইয়ের স্টলে। বইয়ের তাকে চোখ রাখতেই নজরে এল বামপন্থী নেতা তথা বাম আমলের প্রভাবশালী মন্ত্রী অশোক ভট্টাচার্যের লেখা বই ‘নব্য নগরায়ণ এবং প্রাসঙ্গিক কিছু বিষয়’। হাতের কাছে বইটি পেয়ে এক ঝটকায় কিনে ফেললেন। উল্লেখ্য, নান্টু পাল এখন সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের রাজনীতির সঙ্গে জড়িয়ে। আপাতত তিনি বিজেপি নেতা। অথচ রাজনীতির হিসেব নিকেষ না করে কিনে ফেললেন বইটি। এটাই প্রকৃত অর্থে শিলিগুড়ির সংস্কৃতি। চণ্ডাল প্রকাশনীর কর্ণধার আবার একসময়ের দুঁদে সাংবাদিক। কিশোর সাহা। এমন দৃশ্য দেখে মাথায় তাঁর সাংবাদিকতা খেলে গেল। চোখের পলকে তিনিও ক্যামেরাবন্দি করে নিলেন সেই অসাধারণ ছবিটি। যে ছবিটিও শিলিগুড়িকে চিনতে শেখায়। কিছু রাজনৈতিক নেতা যে সব সংস্কৃতি নষ্ট করতে মরিয়া।
উল্লেখ্য, লেখক অশোক ভট্টাচার্যের এই গ্রন্থটি একাদশতম বই। বামপন্থী রাজনীতিতে নেতৃত্ব দিলেও ব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত লিখতেন। তাঁর লেখার বৈশিষ্ট্যই হচ্ছে শহর ও গ্রামীণ সমীক্ষার নির্যাস। রাজনীতির সূত্রেই তাঁর বিপুল অভীজ্ঞতা। যা থরে থরে পাওয়আ যায় তাঁর লেখায়। শেষ এই বইটি চণ্ডাল থেকে গত আগস্টে প্রকাশিত হয়েছে।
অশোকের লেখা বই ‘নব্য নগরায়ণ এবং প্রাসঙ্গিক কিছু বিষয়’ কিনলেন নান্টু পাল
ডিসেম্বর 15, 2023







