অর্থনীতি, চা-‌শিল্প

‌‌চাঁদের আলোয় চা–পাতা তুলল মাঝেরডাবরি

অক্টোবর 28, 2023

কবিতা অধিকারী

সূর্য তখন অস্তগত। নেমে এসেছে রাতের আঁধার। ধীরে ধীরে ফুটল চাঁদের আলো। আর সেই আলোয় উৎসব আনন্দের মধ্যে দিয়ে মহিলা চা-‌শ্রমিকরা তুলতে শুরু করলেন চা-‌পাতা। সূর্য ডোবার পর থেকে রাত ১০টা পর্যন্ত চলল এই চা-‌পাতা তোলার কাজ। তারপর চাঁদ আকাশে থাকাকালীনই সেই পাতা গেল চা-‌কারখানায়। সেখানে নির্দিষ্ট পদ্ধতিতে তৈরি হল চা। ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা থেকে এই ‌‘‌মুনলাইট টি–প্ল্যাকিং’‌ চলল আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবরি চা-‌বাগানে। চা-‌বিশেষজ্ঞদের কথায় পূর্ণিমায় পরিস্কার চাঁদের আলোয় তোলা চা-‌পাতা থেকে সুগন্ধি সিটিসি চা তৈরি হয়। যার বাজারমূল্যও অনেক। এই চা মূলত বিদেশের বাজারে পাঠানোর জন্যই তৈরি করা হয়।
প্রায় এক মাস আগে থেকে এই বিশেষ দিনটিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছিল মাঝেরডাবরি কর্তৃপক্ষ। বাগানের প্রায় ১০০ হেক্টর জমিকে বেছে নেওয়া হয়। প্রায় ২৫০ জন মহিলা চা–শ্রমিক রীতিমতো সেজেগুজে এসে এদিন পাতা সংগ্রহ করেছেন। এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলায় একমাত্র মাঝেরডাবরি চা–বাগান ‘‌মুনলাইট টি–প্ল্যাকিং’‌ করছে। শুক্রবার বাগানে পূর্ণিমার আলোয় চা–পাতা তোলার দৃশ্য উপভোগ করেছেন পর্যটকেরাও। বাগানের তরফেও বিশেষ আয়োজন করা হয়েছিল। মশালের আলোয়, আদিবাসী নৃত্যের মাধ্যমে রাতের বেলা এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল বাগানের ভেতর।
বছরে তিনবার ফার্স্ট, সেকেন্ড ও অটাম ফ্লাশের সময় পূর্ণিমার আলোয় চা–পাতা তোলা সম্ভব। আর এই তিনটি দিনে গত চার বছর ধরে ‘‌মুনলাইট প্ল্যাকিং’‌ এর জন্য বেছে নিচ্ছে মাঝেরডাবরি। চা–বাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন, ‘‌এমন কিছু ফুল আছে যা রাতের বেলা সুগন্ধি ছড়ায়। দিনের বেলা সেই গন্ধ মেলে না। ঠিক তেমনই পূর্ণিমার চাঁদের আলোয় নির্দিষ্ট সময়ের মধ্যে চা–গাছের নির্দিষ্ট অংশ থেকে পাতা তোলা হলে তার সুগন্ধ কয়েকগুণ বৃদ্ধি পায় চা–পাতাতে। প্রথাগত সিটিসি চায়ের তুলনায় এই চায়ের পানীয় গুণ অনেকটাই বেশি। মানুষের শরীরের জন্য উপকারি খনিজ পদার্থের উপস্থিতি থাকে চা–পাতায়।’‌ সাধারণত চা–বাগানে দিনের বেলায় চা–পাতা তোলা দস্তুর। পাহাড়ের কিছু বাগানে ‘‌মুনলাইট প্ল্যাকিং’‌ হয়। এবার চতুর্থ বছর ‘‌মুনলাইট প্লাকিং’‌ এর ব্যবস্থা করেছে মাঝেরডাবড়ি। চিন্ময় ধর বলেন, ‘‌আমাদের লক্ষ্য এই বিশেষ চা–পাতা শুধু দেশের বাজার নয়, বিদেশের বাজারে নিয়ে যাওয়া।’‌

Leave the first comment

এই ক্যাটাগরির আরও খবর

‌শিলিগুড়ির চাষিদের অর্কিডের স্বপ্ন দেখাচ্ছে উদ্যানপালন দপ্তর

‌‘‌ডলি চায়ওয়ালা’‌র পাশে চা বানাবে ‘‌নেতাজি কেবিন’‌

শিল্পে জোয়ার আনতে উত্তর-‌পূর্বাঞ্চলকে ‘‌ফ্রি ট্রেড জোন’‌ ঘোষণার দাবি

ক্রেশ নাকি গোয়ালঘর !‌ কেন্দ্রকে তোপ ঋতব্রতর

‘‌সেন্টার অফ এক্সিলেন্স’‌ গড়বে ‘Daikin’‌ শিলিগুড়িতে নিঃখরচায় কারিগরি প্রশিক্ষণ

৯ বছরে ৬০০ কোটি টাকা ঢুকেছে বাংলার হস্তশিল্পীদের ঘরে, জোর দিচ্ছে ই–কমার্সে

সিকিম বিপর্যয়ে শিলিগুড়ি পুজোর বাজারে ৩০০ কোটি টাকার ধাক্কা

চা–‌মজুরি নিয়ে মিথ্যাচার! কড়া জবাব কেশবরাজের

শিলিগুড়িতে প্রথম খাদি মেলায় বিক্রি ৭০ লক্ষ, স্থায়ী খাদি আউটলেট শিগগিরই

বোনাসের দাবিতে‌ বৃষ্টি মাথায় চা–‌বলয়জুড়ে আন্দোলনে তৃণমূল চা-‌বাগান শ্রমিক ইউনিয়ন