দুরন্ত প্রতিবেদন: দেশপ্রেম ও দেশের অর্থনীতিকে একইসঙ্গে পোক্ত করতেও এবারে পর্যটনকে হাতিয়ার করছে সরকার। দেশের স্কুল কলেজগুলিতে গঠন করতে শুরু করেছে ‘যুবা পর্যটন ক্লাব।’ ইতিমধ্যে গোটা দেশে প্রায় ৩০ হাজার পর্যটন ক্লাব তৈরি হয়ে গেছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ আশপাশের প্রায় ২৫টি স্কুল ও কলেজে যথারীতি পর্যটন ক্লাব গঠন করা হয়েছে। যে ক্লাব গঠনের মধ্যে দিয়ে পড়ুয়ারা নিজেদের এলাকা, সেখানকার হেরিটেজ, সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল হবে। এরপর দুটি জেলা কিংবা দুটি রাজ্যের স্কুল পড়ুয়ারা যখন সম্মিলীত হবে, তখন নিজ নিজ এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির বিষয় নিয়ে তথ্য আদানপ্রদান হবে। এভাবে গোটা দেশ সম্পর্কে যুবরা জানতে পারলে প্রতিটি এলাকার পর্যটন ক্ষেত্র প্রচারিত হবে বেশি করে। একইসঙ্গে স্কুল থেকে কলেজে পাঠক্রমেও পর্যটন বিষয় নিয়ে আসা হয়েছে। তাতে করে কেউ পর্যটন নিয়ে প্রাথমিক জ্ঞানার্জনের পাশাপাশি এই বিষয়েই অনেকে উচ্চশিক্ষা এমনকি গবেষণাও করতে পারবেন এখন। এতে করে পর্যটনের মধ্যে দিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা হতে পারে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানান,‘জি-২০ তে পর্যটনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে জায়গা পেয়েছে আমাদের শিলিগুড়ি-দার্জিলিংও। জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় অধিবেশন শিলিগুড়িতে করা হয়। এরপর স্কুল কলেজে যুবা টুরিজম ক্লাব গঠনের সিদ্ধান্তের মধ্যে দিয়এ পরিস্কার পর্যটন নিয়ে সরকারের ভাবনা। ফলে বুধবার বিশ্ব পর্যটন দিবসে আমরাও আরও গুরুত্ব সহকারে দিনটি উদযাপন করছি।’ পশ্চিমবঙ্গ ইকো টুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু জানান,‘পর্যটন নিয়ে কথা বলতে গেলে প্রতিটি এলাকার স্থাপত্য, ঐতিহ্য, ইতিহাস, শিল্প সংস্কৃতির বিষয় জানতে হবে। এক কথায় পর্যটনের মধ্যে দিয়ে দেশটাকেই জানা হয়ে যায়। আর পর্যটন ক্লাবের মাধ্যমে সরকার চাইছে দেশের তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি ঐক্যবদ্ধ করা। কারণ, বিশ্বে দ্বিতীয় জনসংখ্যাগরিষ্ঠ এই দেশে তরুণদের সংখ্যা বেশি। তরুণ মানেই বিপুল শ্রমশক্তি। যার মাধ্যমে দেশের অর্থনীতিকে একটা উঁচুস্তরে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার আসলে সেই জায়গার কথাই ভাবছে। আমরা মনে করি এই পর্যটন ক্লাব আমাদের উত্তরের পর্যটনকেও একটা ভাল জায়গায় নিতে যেতে পারে।’
উল্লেখ্য, যে কোনও স্কুলেই এই পর্যটন ক্লাব গঠন করা যায়। তার জন্য ২৫-৩০ জন পড়ুয়ারকে নিয়ে কমিটি করা যাবে। সেখানে একজন পড়ুয়া সমন্বয়ক থাকবে, সঙ্গে থাকবেন একজন শিক্ষক। সেই ক্লাবে সদস্যদের দেশের সংস্কৃতি, ভূগোল, ভ্রমণ ও পর্যটন নিয়ে সচেতন করবে।
পর্যটনকে জনপ্রিয় করতে উত্তরবঙ্গের স্কুল কলেজেও ‘পর্যটন ক্লাব’, পাঠক্রমে পর্যটন
অক্টোবর 27, 2023

এই ক্যাটাগরির আরও খবর

ছাত্রদের জন্য পায়েস রাঁধলেন শিক্ষকরা, পৌষপার্বণের স্বাদ নিতে স্কুলমুখী ডিআই

মাধ্যমিকের মেধার চূড়ায় চন্দ্রচূড়

জেইই মেইনসে (সেশন-১) রাজ্য সেরা ইরাদ্রি

নতুন প্রজন্মকে সেবায় জড়াতে উদ্যোগ সূর্যসেন কলেজের

মরা নদীর জীবন ফেরানোর মন্ত্র শুনিয়েই তাক লাগালো খুদে বিজ্ঞানীরা


