উন্নয়ন

জোড়া পলিক্লিনিক পাচ্ছে শিলিগুড়ি

অক্টোবর 27, 2023

দুরন্ত প্রতিবেদন:‌ কিছুদিনের মধ্যেই ৩৪টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা চালু হবে শিলিগুড়ি শহরে। ইতিমধ্যে বেশ কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনও হয়ে গেছে। তবে আরও খুশির খবর হল, দুটি পলিক্লিনিকও পেতে চলেছে এই শহর। ইতিমধ্যে সেই পলিক্লিনিক কোথায় হবে, তার জায়গা খোঁজা শুরু হয়েছে। ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের কোথাও একটি পলিক্লিনিক করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা চলছে। ওই দুই ওয়ার্ডের কাউন্সিলরকে জায়গা দেখার অনুরোধও করা হয়েছে। এতে করে শহরের স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই উন্নত হবে।  
শিলিগুড়ির ডাবগ্রামে যে মাতৃসদন রয়েছে, সেটার উন্নীতকরণ বিষয়েও কাজ অনেকটা এগিয়েছে। সম্প্রতি ৩৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনীতে ২৬,৫০,৬৮৫ টাকা ব্যয়ে এবং ৩২ নম্বর ওয়ার্ডের জ্যোতির্ময় কলোনিতে ২৬,৫০,৬৮৫ টাকা ব্যয়ে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে। ৪৬ নম্বর ওয়ার্ডের পুরনো স্বাস্থ্যকেন্দ্রটিকে নতুন করে সাজানো হয়েছে। মেয়র গৌতম দেব জানিয়েছেন, ৪৭ ওয়ার্ডের মধ্যে ৩৪টি ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। এই কেন্দ্রগুলিতে আউটডোর, ওষুধ বিতরণ কেন্দ্র, টিকাকরণ কেন্দ্র ও বিশ্রামাগার থাকবে। চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ১ জন করে ডাক্তার, একজন নার্স, একজন স্বাস্থ্যকর্মী, একজন ক্লারিক্যাল কর্মী ও একজন শিক্ষানবিশ কর্মী থাকবে। প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্র দ্বিতল তৈরি করা হচ্ছে।’‌ উদ্বোধনে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জল ও স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত, জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে সহ বিভিন্ন কাউন্সিলরার হাজির ছিলেন।

Leave the first comment

এই ক্যাটাগরির আরও খবর

আয় বাড়িয়ে রেকর্ড মানিকের

শিলিগুড়ির বাজেটকে ‘‌মমতার পাঁচালী’‌ বলে কটাক্ষ নুরুলের

শিলিগুড়ির গ্রামীণ স্কুলে স্কুলে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি শুরু করল মহকুমা পরিষদ

পরিচ্ছন্নতার পাঠ নিতে শ্রীনগরে মানিক দে

‌বাজেট থেকে বাদ দিতে হল ১০০ দিনের কাজ, বিকল্প পথে শিলিগুড়ি মহকুমা পরিষদ

বস্তি হবে ‘‌উত্তরণ’, সাজবে ৪৬ নম্বর ওয়ার্ড

শিলিগুড়িতে হাজার কোটির প্রকল্প উদ্বোধন, ‘‌ইকোনমিক করিডর’‌ গড়ছেন মুখ্যমন্ত্রী

‌বর্জ্যকে অর্থে পাল্টে দেওয়ার পথ খুঁজলেন উত্তরবঙ্গের সভাধিপতিরা

‌‌বিজেপি সাংসদ দত্তক নিলেও উন্নয়ন আসেনি নকশালগ্রামে, ঢেলে সাজাবে মহকুমা পরিষদ

উত্তরবঙ্গে ‘‌এডুকেশন হাব’ গড়তে রোড-ম্যাপের প্রস্তাব শিক্ষাবিদদের