ছড়া

নতুন সকাল /‌ টুম্পা মিত্র সরকার

অক্টোবর 15, 2023

নতুন সকাল আঁকব বলে
দুঃখ গেছি ভুলে
নতুন নতুন স্বপ্নগুলো
সাজাই আশার ফুলে৷

নতুন সকাল আঁকব বলে
ভরসা জাগাই বুকে
মনখারাপের দিনগুলিতে
থাকব সবাই সুখে৷

নতুন সকাল আঁকব বলে
আজকে নতুন সালে
হৃদয়পুরে বাজল নূপুর
নবীন খুশির পালে৷

নতুন সকাল আঁকব বলে
বাউল হৃদয় জুড়ে
মনকে সদাই বেঁধে রাখি
রবি কবির সুরে৷

Leave the first comment

এই ক্যাটাগরির আরও খবর