কবিতা

স্বপ্ননীল রুদ্র

অক্টোবর 15, 2023

প্রত্যাবর্তন

সিদ্ধান্ত নিতে না পেরে ফিরে গেল দ্বিধাগ্রস্ত মেঘ-‌
মুখভার দুপুরের চিবুকে রইল মৃদু লেগে
শ্লেটরঙের ছায়ার দাগ;‌ একটি হাওয়া তীব্র বেগ
হঠাৎই লাফিয়ে পড়ে মুখে, সেই দাগ ওঠে জেগে

হাওয়ার ডানায় উড়ে যায় ফেরারি মেঘের পিছু,
নির্জন ছাদে তোমাকে একলা রেখে দূরে, মহাশূন্যে-‌
তোমার চিবুক থেকে সারা মুখ মেঘাচ্ছন্ন, কিছু
চুলের বাগানে ঢুকে তছনছ, যেন মিশেছে পুণ্যে

আরও কৃষ্ণাভ হয়ে উঠেছে দাগ লেগে কেশদাম
দ্বিধাহীন মেঘ নিয়ে শূন্য থেকে ফিরে আসছে হাওয়া
তোমার চুলের মতো রঙ মাখা তার দাম
চড়িয়ে আমাকে বিক্রি করছে, জানে যাবে মূল্য পাওয়া.‌.‌.‌

বিবাহের বেনারসি রোদে মেলে স্মৃতিচুর
মেঘের বল্লম গাঁথা ছটফট দেহ, মুগ্ধা.‌.‌.‌ বিমূঢ়.‌.‌.

Leave the first comment