দুরন্ত প্রতিবেদন: হঠাৎ কোনও শত্রু দেশ হামলা করে বসলে আমাদের মতো সাধারণ নাগরিকদের কী করণীয় ? সেই বিষয়ে প্রাথমিক সচেতনতার পাঠ দিতেই বুধবার গোটা দেশেই চলবে অসামরিক মহড়া অর্থ্যাৎ মক ড্রিল। বাংলাতেও ৩১টি জায়গায় হবে একই মক ড্রিল। তাই নিয়ে এখন গোটা রাজ্যে জল্পনা চরমে। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে আচমকাই শিলিগুড়ির কাছে জরুরী অবতরণ করল সেনাবাহিনীর হেলিকপ্টার। স্বাভাবিক ভাবেই তাই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে।
মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির কাছে ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত এলাকার জাবরাভিটার ঠাকুরনগরের একটি ফাঁকা মাঠে হেলিকপ্টারটি জরুরী অবতরণ করতে বাধ্য হয়। সেটা দেখেই এলাকার মানুষ ভিড় করতে শুরু করে। খবর যায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। পৌঁছায় এনজেপি থানার পুলিশ। পরে সেনাবাহিনী সূত্রে জানা যায়, হেলিকপ্টারটি শালুগাড়া সেনা ছাউনি থেকে উড়ে শহরে নজরদারি চালানোর আকাশেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে ওই মাঠের মধ্যেই অবতরণ করতে হয়। খবর পেয়ে বাগডোগরা বায়ুসেনা ছাউনি থেকে ও শালুগাড়া সেনা ছাউনির আধিকারিক এবং জওয়ানরা পৌঁছন। চলে হেলিকপ্টার সারাই। কাজ শেষ হতেই কপ্টারটি ফেরত পাঠানো হয়।
অথচ বিষয়টি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার সীমা থাকে না। ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক বায়ুসেনার উইঙ্গ কমান্ডার শঙ্কর তিওয়ারি বলেন,‘যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটিকে অবতরণ করা হয়। উদ্বেগের কিছু নেই।’
মক-ড্রিলের মুখে সেনা কপ্টার শিলিগুড়িতে, চাঞ্চল্য
মে 6, 2025

এই ক্যাটাগরির আরও খবর

এসআইআর: দার্জিলিং-কালিম্পঙে ভোটার বাদ ১.৬৩ লক্ষ

বোমাতঙ্ক, শিলিগুড়িতে বন্ধ পাসপোর্ট সেবা

দুগার আছেন, বোর্ড মিটিং নেই এসজেডিএ-তে, ক্ষোভ

রিচা-বরণেই স্টার মার্কস গৌতমের

বিধানসভায় শূন্য, বিধ্বস্ত এলাকায় ভারী !

দুর্যোগে কার্নিভাল কেন, কটাক্ষের জবাব মুখ্যমন্ত্রীর

দার্জিলিং সমতলে পাপিয়া জমানা শেষ ?

গুলির পাল্টা এনকাউন্টার, খতম সাজ্জাক

জঙ্গল ছেড়ে শহরে হাতি, কার্ফু জারি ফালাকাটায়, স্কুলে স্কুলে ছুটি ঘোষণা


