কবিতা

শাশ্বত ভট্টাচার্য

মে 2, 2025

ধুলো

খিলানের বাইরে হেলানো মিনারে
লেগে থাকা ধুলো কত যে সভ্যতা দেখল।

ধুলো কে প্রশ্ন করি–
কোথা থেকে এলে?‌
ধুলো বলে না কিছুই
‘‌ভুলে গেছি’ জানায়‌
ধুলো কি বয়স লুকায়?‌

শিঁকড় কেটেছে খিলানের বট গাছটির ,
পরকীয়ার মত লেগে আছে
পুরনো দেয়ালে সুরকির উপর লাল রংটায়।
ধুলোর মনেও প্রশ্ন জাগে
বাড়িগুলো কেন যে লাল ?‌
হাওয়া ফিসফিসিয়ে যায়
‘‌লাল সহজে মেশে না ধুলোয়’‌।

Leave the first comment