কবিতা

দেবাঙ্গনা ঘোষ

মে 1, 2025

বৃষ্টি

আজকে বোধ হয় বৃষ্টি হবে !
পিচের রাস্তায়, আস্ত একটা ফড়িং ছুটবে .‌.‌.‌
ঘাস-‌ফুলেদের ঝলকানিতে,
আবার পথিক আমার মাতাল হবে!
মত্ত সে বৃষ্টি ভেজা মাটির টানে .‌..

অন্যদিকে, বৃষ্টি হলেই
বনলতারা তুঙ্গে ওঠে ;
অভিমানী কেউ খুব আবেগে …
আর কবিরা তখন নাটোরের ঘোরে !

আবার পথিক আমার প্রেমিক হলে?
আলতো ঠোঁটেই বরফ গলে ?
সেই পথিকের ভীষণ মাতলামি তে
বৃষ্টি আসে ‌‘‌ধুর ভাল্লাগেনা’‌ র ওষুধ দিতে?

Leave the first comment