স্বাস্থ্য

উত্তরবঙ্গে প্রথম চিকিৎসা সরঞ্জামের সুবিশাল মল নিয়ে আসছে এসআই সার্জিক্যাল প্রাঃ লিঃ

মার্চ 28, 2024

দুরন্ত প্রতিবেদন:‌

জামা জুতো প্রসাধনী থেকে সংসারের প্রয়োজনীয় সামগ্রীর জন্য শপিংমলের আর অভাব নেই শিলিগুড়িতে। এবারে আরও এক নয়া ‘‌মল’‌ আসতে চলেছে এই শহরের পাশেই। যে মলে সাধারণ মানুষের কেনাকাটার সামগ্রী নয়, বরং বিভিন্ন নার্সিংহোম থেকে হাসাপাতাল কর্তৃপক্ষ কেনাকাটা করতে পারবেন। যাকে বলে চিকিৎসা সরঞ্জামের সুবিশাল আউটলেট। আপনার নার্সিংহোমের অপারেশন থিয়েটার হোক কিংবা এমার্জেন্সি ওয়ার্ড সাজানোর সরঞ্জাম কিনতে আর দিল্লি কিংবা কলকাতা দৌড়তে হবে না। এবারে একেবারে হাতের নাগালে পাওয়া যাবে মেডিক্যাল ইকুইপমেন্ট অ্যান্ড হসপিটাল পরিকাঠামোর যাবতীয় জিনিসপত্র। আর শিলিগুড়ির অদূরে ফুলবাড়িতে এই মল তৈরি করছে ‘‌এস আই সার্জিক্যাল প্রাঃ লিঃ’‌। এখানে সুলভে হাসপাতালের বেড, অস্ত্রোপচারের টেবিল, অপারেশন থিয়েটারের সমস্তরকম লাইট, স্টেরিলাইজেশন অ্যান্ড সিএসএসডি যন্ত্র, আইসিইউ ভেন্টিলেটর, সাকশন মেশিন, নিকুর সমস্ত যন্ত্রপাতি, আল্ট্রা সাউন্ড মেশিন, প্যাথলজির সমস্ত সরঞ্জাম, ডায়ালিসিস ইউনিটের যন্ত্রপাতি, অ্যানেস্থেশিয়ার পুরো পরিকাঠামো সহ চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকম সরঞ্জাম এখানে পাওয়া যাবে। সব মিলিয়ে প্রায় ১০ হাজার বর্গফুট এলাকা নিয়ে তৈরি হচ্ছে উত্তরবঙ্গের প্রথম চিকিৎসা সরঞ্জামের মল।


যার হাত ধরে শিলিগুড়ি নতুন এই মল পেতে চলেছে, তিনি আপাদমস্তক একজন বঙ্গ সন্তান। ফলে বাংলার প্রতি অদম্য ভালবাসার টানেই এস আই সার্জিক্যাল প্রাঃ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় মুখার্জি দক্ষিণ থেকে উত্তরে তাঁর ব্যবসা নিয়ে আসছেন। যাতে করে উত্তরবঙ্গের কর্মসংস্থানেও একটা ভূমিকা রাখতে পারবে। উল্লেখ্য, এসআই সার্জিকালের চিকিৎসা সরঞ্জাম শুধু দেশের মধ্যে নয়, বরং বিশ্বব্যাপী বাজার তৈরি করতে সমর্থ্য হয়েছে। ইতিমধ্যে এই সংস্থার সরঞ্জাম কেনিয়া, বাংলাদেশ, মায়ানমার সহ অনেক দেশে ইতিমধ্যে রপ্তানি হচ্ছে। স্বাভাবিক ভাবেই উত্তরবঙ্গে নতুন পালক হয়ে উত্তরের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলেই আশা প্রকাশ করছেন চিকিৎসকমহল।

Leave the first comment