কবিতা অধিকারী, শিলিগুড়ি : লোকসভার মুখে শিলিগুড়িতে মঙ্গলবার হাজার কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করে বিরোধীদের মুখ বন্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব মিলিয়ে এদিন ৪৭টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যাতে খরচ হয়েছে ১১৪৯ কোটি ১২ লক্ষ টাকা। এর বাইরে আরও ২৮ কোটি ১২ লক্ষ টাকায় প্রচুর প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। তার সঙ্গে কিছু নজরকাড়া প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। যা শিলিগুড়ি শহরকে বিভিন্ন দিক দিয়ে এগিয়ে দেবে। এর মধ্যে ১০০ কোটি টাকায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যান্সার কেয়ার ইউনিট তৈরি হচ্ছে। ৫১১ কোটি টাকায় শুরু হল শিলিগুড়ির বিকল্প জলপ্রকল্প। ২১৮ কোটি টাকা আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ শুরু করা হল, ২২৫ কোটি টাকা ভূ-গর্ভস্থ নিকাশী ব্যবস্থার কাজ শুরু করা হল। ফলে গোটা শিলিগুড়ি শহরে আগামী ২৫ বছরে আর পানীয় জল নিয়ে ভাবতে হবে না।
৫১১ কোটি টাকায় শুরু হল শিলিগুড়ির বিকল্প জলপ্রকল্প। ২১৮ কোটি টাকা আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ শুরু করা হল, ২২৫ কোটি টাকা ভূ-গর্ভস্থ নিকাশী ব্যবস্থার কাজ শুরু করা হল। ফলে গোটা শিলিগুড়ি শহরে আগামী ২৫ বছরে আর পানীয় জল নিয়ে ভাবতে হবে না।
একইসঙ্গে উত্তরবঙ্গে ইকোনমিক করিডর করা হচ্ছে বলে এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন,‘উত্তরবঙ্গে ইকোনমিক করিডর করছি। তাতে অনেক শিল্প আসবে। অনেক কারখানা তৈরি হবে।’ তিনি আরও বলেন,‘আমি চাই উত্তরবঙ্গে অনেকগুলি আইটি ইন্ড্রাস্ট্রি হোক। যাতে ছেলেমেয়েরা চাকরি পায়। দক্ষতার প্রশিক্ষণ হোক। অনেক হোটেল, দোকান, পর্যটন কেন্দ্র তৈরি হোক। আমরা করছি এগুলোও। অনেক সুফল পেয়েছেন। আগামীতে আরও পাবেন।’ পাশাপাশি উত্তরের মানুষকে উদ্যোগী হতে আবেদন করেন। বলেন,‘আমি আপনাদের বলব কোনও কাজই ছোট নয়। সব কাজই বড়। আমরা জীবনে বড় হবার জন্য ছোট থেকেই শুরু করি।’ এদিন ফের তিনি ২৪০০০ কোটি টাকার বিনিয়োগের কথা জানান। এতে করে উত্তরবঙ্গের আর্থিক সমৃদ্ধি হবে বলেও জানান তিনি।












