দুরন্ত প্রতিবেদন: গোটা দেশের মধ্যে যে শহরগুলিতে রিয়েল এস্টেটে বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি বাড়ছে, সেই শহরের তালিকায় অন্যতম শিলিগুড়ি। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহর শুধু নয়, শহরতলিতে সবচেয়ে বেশি আবাসন প্রকল্প তৈরি হচ্ছে। কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (ক্রেডাই) উত্তরবঙ্গ শাখার তরফে এদিন দাবি করা হয়েছে, এই মুহূর্তে শিলিগুড়ি শহর ও শহরতলিতে ৩০০০ কোটি টাকার কাজ চলছে। খুব দ্রুত আরও বিনিয়োগ হতে চলেছে। ক্রেডাইয়ের উত্তরবঙ্গ শাখার সভাপতি নরেশ আগরওয়াল জানান,‘খুব দ্রুত এই বিনিয়োগ ১০ হাজার কোটির কাছাকাছি পৌঁছবে। আপাতত ৩ হাজার কোটির কাজ চলছে।’ পাশাপাশি তিনি জানান,‘গোটা দেশের সঙ্গে এই এলাকাতেও এই রিয়েল এস্টেটে দ্বিতীয় সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করতে পেরেছে।’ এদিন শিলিগুড়ি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ক্রিয়েটেক প্রাচুর্য’ শিরোনামাঙ্কিত প্রদর্শনীর মঞ্চে দাঁড়িয়ে নরেশ আগরওয়াল এই কথাগুলি বলেন। শিলিগুড়িতে ফ্ল্যাট, বাড়ি, অফিস, শো-রুমের জন্য দোকানের চাহিদা আকাশচুম্বী। কিন্তু অনেকেই এসব ক্রয় করার জন্য সঠিক রাস্তা খুঁজে পাননা। অথবা বুঝতে পারেন না ঠিক কেমন আবাসন পছন্দ করবেন। সাধারণ মানুষ যাতে ডেভেলপার থেকে বিল্ডিং তৈরির উপাদান একই ছাদের তলায় দেখে নিতে পারেন, পাশাপাশি নিরাপদ আবাসন তৈরির ক্ষেত্রে স্থানীয় ডেভেলপারদের নতুন প্রযুক্তি সহ নানা বিষয়ে সচেতন করতে পারেন, তার জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে ৪ দিন ধরে রিয়েল এস্টেটের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সেমিনারও হবে। শিলিগুড়ি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি কালী কিঙ্কর রায় জানান,‘পরিবেশের কথা মাথায় রেখে এখন প্রতিটি আবাসনে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা রাখা আবশ্যক, প্রয়োজন জঞ্জাল ব্যবস্থাপনার, যেহেতু এই এলাকা ভূ-কম্পন প্রবণ জোন, তাই সেদিক ভেবেই প্রযুক্তির ব্যবহার করতে হবে। এসব যাতে প্রতিটি আবাসন প্রকল্পে রাখা হয়, সেসব বিষয় অবগত করানোই আমাদের মূল উদ্দেশ্য। সেকারণেই এই আয়োজন। এদিন উপস্থিত শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারও বিল্ডার্সদের কাছে আবেদন করেন যাতে নির্মাণের ক্ষেত্রে নিয়ম বিধি সঠিকভাবে পালন করা হয়। শহরের কথাও ভাবা হয়। এদিন পরিবেশ ও গ্রামের মানুষের কথাও ভাবার পরামর্শ দিয়েছেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের শিব প্রেমানন্দ মহারাজ।
এই ক্যাটাগরির আরও খবর

শিলিগুড়ির চাষিদের অর্কিডের স্বপ্ন দেখাচ্ছে উদ্যানপালন দপ্তর

‘ডলি চায়ওয়ালা’র পাশে চা বানাবে ‘নেতাজি কেবিন’

শিল্পে জোয়ার আনতে উত্তর-পূর্বাঞ্চলকে ‘ফ্রি ট্রেড জোন’ ঘোষণার দাবি

ক্রেশ নাকি গোয়ালঘর ! কেন্দ্রকে তোপ ঋতব্রতর

‘সেন্টার অফ এক্সিলেন্স’ গড়বে ‘Daikin’ শিলিগুড়িতে নিঃখরচায় কারিগরি প্রশিক্ষণ

৯ বছরে ৬০০ কোটি টাকা ঢুকেছে বাংলার হস্তশিল্পীদের ঘরে, জোর দিচ্ছে ই–কমার্সে

চাঁদের আলোয় চা–পাতা তুলল মাঝেরডাবরি

সিকিম বিপর্যয়ে শিলিগুড়ি পুজোর বাজারে ৩০০ কোটি টাকার ধাক্কা

চা–মজুরি নিয়ে মিথ্যাচার! কড়া জবাব কেশবরাজের



